১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

‘শাহরুখের ম্যানেজারের কল রেকর্ড বার করার জন্য ৫ লক্ষ টাকার প্রলোভন দেওয়া হয়’, পুলিশকে জানাল হ্যাকার

প্রমোদতরীতে মাদককাণ্ডের অভিযোগে ২ অক্টোবর আরিয়ানকে গ্রেফতার করেছিল এনসিবি
aaryan khan ncb Bengali News
instagram.com/___aryan___
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ১৬:০০

আরিয়ান খান মাদক মামলায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার অভিযোগ উঠল শাহরুখের ম্যানেজারের কল ডাটা রেকর্ড করার জন্য ৫ লক্ষ টাকা অফার করা হয় এক এথিকাল হ্যাকারকে। গতকাল মুম্বাই পুলিশের কাছে গিয়ে ঐ হ্যাকার দাবী করেন, শাহরুখের ম্যানেজার পুজা দাদলানি এবং আরও বেশ কয়েকজনের কল রেকর্ড বার করার জন্য তাঁকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়।

সূত্রের খবর, মনিশ ভাঙ্গালে নামক জনৈক এথিকাল হ্যাকার মুম্বাই পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে জানান, গত ৬ অক্টোবর অলোক জৈন এবং শৈলেশ চৌধুরী নামে দুই ব্যক্তি তার কাছে যান। তাঁরা তাঁকে কয়েকটি ফোন নাম্বারের কল রেকর্ড বার করতে বলেন। সেই নাম্বারগুলির মধ্যে একটি ছিল শাহরুখের ম্যানেজার পুজা দাদলানির।

তিনি আরও জানিয়েছেন, ঐ দুই ব্যক্তি তাঁকে একটি হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাক-আপ গ্রুপও দেখান, যার নাম ছিল ‘আরিয়ান খান চ্যাট’। তাঁকে প্রভাকর শৈল নামে একটি নকল সিম কার্ড দেওয়ারও কথা বলেন দুই ব্যক্তি, এমনটাই জানিয়েছেন মনিশ। তবে মনিশের কথায়, তিনি এই কাজ করতে রাজি হননি। তবে ঘটনার কিছুদিন বাদে শৈলের নাম খবরে দেখার পর তিনি প্রশাসনকে সমস্ত বিষয়টি জানানোর সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, প্রমোদতরীতে রেভ পার্টি এবং মাদককাণ্ডের জন্য এখনও জেল হেফাজতে শাহরুখ পুত্র। বারবার তাঁর জামিনের আবেদন করা হলেও এখনও মেলেনি জামিন। তবে, বলিউড অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে সাধারন মানুষ, সংখ্যাগরিষ্ঠের রায়ই বর্তমানে রয়েছে শাহরুখ খান এবং তাঁর ছেলের পক্ষে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster