১২ নভেম্বর, ২০২৬
বিনোদন

বৃষ্টিতে গুলজার স্মরণ, গানে-কবিতায় বিশেষ আয়োজনে মনোময় ভট্টাচার্য, পিয়ালী পাঠক প্রমুখ

আগামী ১৮ আগস্ট গুলজারকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠান জিডি বিড়লা সভাঘরে
Monomoy Bengali News
facebook.com/Manomaybhattacharyya
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ২২:০৫

বলিউডে বৃষ্টি যেন আরও প্রানবন্ত হয়ে উঠেছিল গুলজারের (Gulzar) কলমের ছোঁয়ায়। 'ছোটি সি কাহানী' (Chhoti Si Kahani Se) থেকে শুরু করে 'বর্ষ রে'র (Barso Re) মত বৃষ্টির গানে যে মাধুর্যের সাক্ষী হয়েছেন ভারতীয় শ্রোতা, তা সম্ভব হয়েছে গুলজারের জন্যই। তাই বৃষ্টির মাসে, গুলজারের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন বাংলার শিল্পীরা। মনোময় ভট্টাচার্য (Manonoy Bhattacharya) থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) গানে, বাচিক শিল্পী পিয়ালী পাঠকের (Piyali Pathak) ভাষ্যে একটি জমজমাটি অনুষ্ঠানের সাক্ষী হন আপনিও। আগামী ১৮ আগস্ট, জিডি বিড়লা সভাঘরে আয়োজিত হতে চলেছে 'একদিন বৃষ্টিতে গুলজার' (Ekdin Bristhite Gulzar)।

ভারতীয় সঙ্গীত জগতে বরাবর রাজ আসনে অধিষ্ঠান করেছেন গুলজার। তাঁর কলমের ছোঁয়ায় তৈরি হয়েছে নানা জঁরের 'আইকনিক' গান। বৃষ্টিতেও তাঁর সৃষ্টি হয়ে উঠেছে অনন্য। তাই শ্রাবণ মাসে অর্থাৎ বৃষ্টির মাসে, তাঁকে শ্রদ্ধা জানাতে একটি বিশেষ অনুষ্ঠান, কলকাতার বুকে আয়োজিত হতে চলেছে শীঘ্রই। থাকবেন মনোময় ভট্টাচার্য, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজা দাস, রাজীব চক্রবর্তী, পিয়ালী পাঠকের মত শিল্পীরা। গানে এবং ভাষ্যে একটি অপরূপ সন্ধ্যা পরিবেশনা করবে কলকাতার জিডি বিড়লা সভাঘর।

বৃষ্টির ফোঁটা যেমন প্রকৃতির আত্মাকে সতেজতা প্রদান করে, তেমনই আগামী ১৮ আগস্টের অনুষ্ঠান আপনার মনকে সতেজতা প্রদান করবে। মাত্র তিনশো টাকার বিনিময়ে সন্ধ্যা ছয়টা নাগাদ আপনি আমেজ নিয়ে পারবেন, গানে গানে এই বৃষ্টিমুখর সন্ধ্যার। প্রায় তিন ঘন্টার অনুষ্ঠানটিতে অংশ নিতে পারবেন সকলেই। নেই কোনও বয়সসীমা। টিকিটের জন্য 'বুক মাই শো' এর (Book My Show) সাহায্য নিতে পারেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster