২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

এমাসেই চার হাত এক হবে দুর্নিবার-মীনাক্ষীর, নিজেই জানালেন মেনু থেকে সাজ-পোশাকের কথা

এমাসেই প্রথা মেনে চার হাত এক হবে দুর্নিবার-মীনাক্ষীর
Durnibar Meenakshi 5 Bengali News
নিজস্বীতে দুর্নিবার-মীনাক্ষী Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৫

টেলিভিশনে পর্দায় প্রথম দেখা। এরপর সোশ্যাল মিডিয়ার দৌলতে আলাপ- বন্ধুত্ব- ভালবাসা থেকে শুরু প্রেম দুর্নিবার সাহা এবং মীনাক্ষী মুখোপাধ্যায়ের। তবে ২০১৭ সালেই রেজিস্ট্রি করে আইনি পথে বিয়ে সেরে ফেলেছিলেন তারা। হয়নি সামাজিক প্রথা মেনে অগ্নিস্বাক্ষী রেখে চার হাত এক।

তবে শেষ হল সেই লিভ-ইনের দিন। জি বাংলা'র জনপ্রিয় 'সারেগামাপা' খ্যাত গায়ক দুর্নিবার সাহা (Durnibar Saha) এবছরেই করবেন সামাজিক ভাবে বিয়ে। শুধু তাই নয়, দিন আর বেশি বাকি নেই। এমাসেই প্রথা মেনে চার হাত এক হবে দুর্নিবার-মীনাক্ষীর। কয়েক সপ্তাহ আগেই মূলত দুর্নিবার নিজের বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, আগামী ২১ ফেব্রুয়ারি সামাজিক বিয়ে করছেন তাঁরা। তিনদিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। ২০ ফেব্রুয়ারি হবে মেহেন্দি এবং সঙ্গীত। তারপর দিন এক্কেবারে সাবেকি বাঙালি নিয়মে বিয়ে। ঠিক একদিন পর অর্থাৎ ২৩ তারিখ হবে বৌভাত।

Durnibar Minakshi Bengali News
সম্প্রতি জয়পুর পর্যটন উৎসবে একত্রে দুর্নিবার-মীনাক্ষী Facebook

দুর্নিবার আরও জানান, ''একসঙ্গে কাজ করি। আমাদের মনে হয়েছিল আমরা made for each other। লিভ ইন করার আগেই রেজিস্ট্রিটা সেরে ফেলেছিলাম। তবে তখনই জানতাম কোনও এক দিন সামাজিক বিয়ে করব। এরপর ২০২০তে লকডাউনের মধ্যে ঠিক করে ফেলি ২০২১এ বিয়ে করব। তবে লকডাউনের কারণে কীভাবে কী হবে, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এখন পরিস্থিতি অনেকটাই ঠিকঠাক, তাই বিয়েটা করা যেতে পারে।"

Durnibar Minakshi 1 Bengali News
সাদা কালোয় দুর্নিবার-মীনাক্ষী Facebook

সম্প্রতি দুর্নিবার জি চব্বিশ ঘন্টাকে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, "সমস্ত অনুষ্ঠানই হচ্ছে রাজারহাটের স্বপ্নভোরে। বিয়ের সাজগোজ হবে একেবারেই সাবেকি। আমি ধুতি-পাঞ্জাবি পরব আর মীনাক্ষী লাল বেনারসি। আর রিসেপশনে আমি টাক্সিডো পরব ও (মীনাক্ষী) পরবে ডিজাইনার শাড়ি।''

নিজের বিয়ের মেনু নিয়ে দুর্নিবার বলেন, জিরা রাইস, মটন, চিংড়ি, এই সমস্ত বাঙালি খাবারই মেনুতে থাকবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster