২৯ অক্টোবর, ২০২৬
বিনোদন

বিদেশে সম্মানিত হলেও, ভারতে যোগ্য সম্মান পায়নি রাজকুমার রাওয়ের 'শাহীদ'

বরাদ্দ সময় পেরিয়ে গিয়ে হয়েছিল 'শাহীদ' ছবির শুটিং
Rajkumar Rao 1 Bengali News
instagram.com/rajkummar_rao
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ জুলাই ২০২৪
শেষ আপডেট: ৭ জুলাই ২০২৪ ২১:২১

২০১০ সালে ১১ মে হত্যা করা হয় প্রখ্যাত আইনজীবী শাহিদ আজমীকে। তাঁর অপরাধ, ন্যায়ের পক্ষে লড়া! মুম্বইয়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে পরিচালক হানসাল মেহতা (Hansal Mehta) ২০১২ সালে নির্মাণ করেন 'শাহিদ' (Shahid) ছবিটি। মুখ্য ভূমিকায় রাজকুমার রাও (Rajkumar Rao)। বিদেশের মাটিতে সসম্মানে ছবিটি গৃহীত হলেও, দেশের মাটিতে পায়নি যোগ্য সম্মান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হানসাল মেহতার পুত্র জয় (Jai Mehta) জানিয়েছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে এই ছবিটি অন্যতম উল্লেখযোগ্য ছবি। শাহিদ আজমীর উপর নির্মিত এই ছবিটি তাঁদের করার কথা ছিল বত্রিশ দিনের মধ্যে। কিন্তু নানা রকম চড়াই উৎরাই পেরিয়ে ছবির কাজ শেষ হয় দেড় বছরে।

জয় আরও জানান, ছবিটির জন্য সকল কলাকুশলী তাঁদের সমস্তটা উজাড় করে দিয়েছিলেন। এমনকী, বেশি সময় লাগলেও বেশ কম বাজেটের মধ্যেই নির্মিত হয়েছিল এই ছবি। প্রসঙ্গত, টরেন্টো, বুসানসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে 'শাহিদ' প্রদর্শিত হলেও, ভারতে সেই অর্থে যোগ্য সম্মান পায়নি।

তবে সেই নিয়ে আক্ষেপ নেই অভিনেতা রাজকুমার রাওয়ের। তিনি জানিয়েছেন এক সাক্ষাৎকারে, জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা লাভ করেছিলেন তিনি শাহিদ আজমীর মত ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করার সময়। যদিও শাহিদ আজমী ছাড়াও অনেক বিশিষ্ট জনের চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার। সম্প্রতি তাঁকে তুষার হীরানন্দানি (Tushar Hiranandani) নির্মিত, আত্মজীবনীমূলক ছবি "শ্রীকান্ত" (Srikanth) তে দেখা গেছে। খুব শীঘ্রই তাঁকে তৃপ্তি দিমরির (Triptii Dimri) সঙ্গে একটি ছবিতে দেখা যাবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured