১২ নভেম্বর, ২০২৬
বিনোদন

প্রয়াত রূপকথার নায়ক দিলীপ কুমার

মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর
Dilip Kumar Bengali News
দিলীপ কুমার https://twitter.com/TheDilipKumar?s=09
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ জুলাই ২০২১
শেষ আপডেট: ৭ জুলাই ২০২১ ৯:৩৬

প্রয়াত হলেন প্রবাদপ্রতিম অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। বুধবার সকাল সাড়ে ৭ টা নাগাদ মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সিনে জগতের এই নক্ষত্রপতনে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অভিনেতা দিলীপ কুমার। করোনার কথা চিন্তা করে গত কয়েক মাস প্রায় গৃহবন্দি ছিলেন। কিন্তু শারীরিক অবস্থা ক্রমাগত খারাপ হওয়ায় গত ৩০ জুন হাসপাতালে ভর্তি করতে হয়। এমনকী গত মে মাসেও তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দিন কয়েক আগে তাঁর স্ত্রী সায়রা বানু জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। যদিও শেষরক্ষা হল না। রূপকথার নায়ক পাড়ি দিলেন এক অদৃশ্যলোকে।

১৯২২ সালের ১১ ডিসেম্বর অবিভক্ত ভারতের কিসসা খাওয়ানি বাজার এলাকায় জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে তাঁর নাম মহম্মদ ইউসুফ খান, যদিও সিনে জগতে তিনি রূপকথার নায়ক দিলীপ কুমার নামেই পরিচিত। অভিনেতা দিলীপ কুমারের বলিউডে প্রবেশ 'জোয়ার ভাটা' ছবির মাধ্যমে ১৯৪৪ সালে। তবে পরিচিতি আসে ১৯৪৭ সালে মুক্তিপণ মুক্তিপ্রাপ্ত 'জুগনু' সিনেমার মধ্য দিয়ে। এরপর একের পর এক সফল সিনেমায় কাজ করেন। দিলীপ কুমারই প্রথম অভিনেতা যিনি ছবি পিছু ১ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন।

এই মহান তারকার মৃত্যুতে সিনে জগতের পাশাপাশি অসংখ্য মানুষ শোকজ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় বলেছেন, "দিলীপ কুমার জি চলচ্চিত্র জগতের কিংবদন্তী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি তাঁর সমুজ্জ্বল প্রতিভায় প্রজন্ম জুড়ে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর চলে যাওয়া সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানাই।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster