৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

কঠিন পরিস্থিতিতে সব্যসাচী পরিবার, করোনাক্রান্ত ঋদ্ধিমা ও গৌরব

দিন কয়েক আগেই মাতৃহারা হন ঋদ্ধিমা, কোভিড কেড়েছে গৌরবের দিদাকে, অসুস্থ ঋদ্ধিমার বাবা
Gaurav Ridhima Bengali News
গৌরব ও ঋদ্ধিমা instagram.com/ridhima.ghosh
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ মে ২০২১
শেষ আপডেট: ৯ মে ২০২১ ১৫:১৮

রাজ্যে বেড়েই চলেছে করোনা (Coronavirus)সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে কমছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৩৬জন, মৃত্যু হয়েছে ১২৭ জনের। করোনার হাত থেকে রেহাই পাচ্ছে না কেউই। তবে এবার ফের করোনার থাবা টলিপাড়ায় (Tollywood)। এবার করোনাক্রান্ত হলেন অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) এবং অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। গৌরব নিজেই এদিন তাঁর ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একথা জানালেন।

পোস্ট করে এদিন গৌরব জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে তাঁদের পুরো পরিবার বিধ্বস্ত। কিছুদিন আগেই কোভিডের কারণে নিজের মাকে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা। সেই ঘটনার কয়েকদিন পরই আবার গৌরব নিজের দিদাকে হারান। যিনি নিউ দিল্লিতে থাকতেন। সাথেই করোনাক্রান্ত ঋদ্ধিমার বাবা।

কয়েকদিন আগেই অভিনেত্রীর বাবাকে নিয়ে ভয়ের মধ্যে দিন কেটেছে তাঁদের। কারণ, ঋদ্ধিমার বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। অক্সিজেন দিতে হয়েছিল। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানান গৌরব। এরপরেই নিজের পোস্টে গৌরব বলেন, তিনি ও ঋদ্ধিমা করোনাক্রান্ত। সাথেই অনুরাগীদের উদ্দেশ্যে গৌরবের বার্তা, সকলেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, তাই সাবধানে থাকুন। কঠিন এই সময় কেটে যাবে বলেই মত গৌরবের।

প্রসঙ্গত, কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। হোম আইসোলেশনে আছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং পার্ণো মিত্র। করোনাক্রান্ত হয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিৎ, ঋতব্রত মুখোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, চৈতি ঘোষাল সহ আরও অনেকেই।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster