১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

মে মাসেই মা হয়েছিলেন দিয়া মির্জা! কেন এতদিন লুকিয়ে রাখলেন সন্তানকে?

শারীরিক কমপ্লিকেশন দেখা দেওয়ায় ইমার্জেন্সি সি-সেকশন করতে হয় দিয়া মির্জার
Dia Mirza new Bengali News
দিয়া মির্জা instagram.com/diamirzaofficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুলাই ২০২১
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ১২:৪৪

পুত্র সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা (Dia Mirza)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই একথা জানালেন অভিনেত্রী। তবে কিছুটা অন্য ধাঁচে। দিয়ার সন্তান জন্ম নিয়েছে চলতি বছরের ১৪ মে। তবে এতদিন পর কেন দিয়া এই কথা সামনে আনলেন? খবর, অসুস্থতা ও কিছু সমস্যার জেরে এতদিন সকলের সামনে এই সুখবর আনেননি দিয়া ও তাঁর পরিবার।

উল্লেখ্য, শারীরিক কমপ্লিকেশন দেখা দেওয়ায় ইমার্জেন্সি সি-সেকশন করতে হয় দিয়া মির্জার। কাজেই প্রি-ম্যাচিওর বেবি হওয়ায় গত একমাস ছোট্ট Avyaan Azaad Rekhi-কে রাখতে হয়েছিল নিওনেটাল আইসিইউ-তে। তাই এতদিন নিজের ও নিজের পরিবারের মধ্যেই ছোট্ট আজাদের কথা সীমাবদ্ধ রেখেছিলেন দিয়া।

এদিন ছেলের হাত ধরে থাকা একটি ছবি পোস্ট করে দিয়া লেখেন, "এই ছোট্ট মানুষটা যখন দেখি বিষ্ময়ে ভরে যায় মন। ওর থেকেই শিখি এই বিশাল দুনিয়ার নিয়মকে ভরসা করা, অভিভাবক হওয়ার অনুভূতিকে কুর্নিশ জানাই। বিনয়ী হওয়াও ওই আমাদের প্রতি মুহূর্তে শেখাচ্ছে। ছোট্ট Avyaan-কে কোলে নেওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন ওর দাদু-দিদা এবং বড়দিদি। দ্রুত ও সবার কাছে বাড়ি ফিরবে। অনেকেই হয়তো ভাবছেন একমাস এই খবর কেন প্রকাশ করিনি। বিশ্বাস করুন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে নিশ্চয় জানাতাম।"

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন দিয়া মির্জা৷ বৈভব রেখির সঙ্গে তাঁর প্রায় ৪ বছরের প্রেম পায় নতুন স্বীকৃতি৷

এবং বিয়ের পর হানিমুনে মলদ্বীপ গিয়েই নিজের বেবিবাম্পের ছবি পোস্ট করেন দিয়া। বলেন, "এটা আর্শিবাদের মতো৷ জীবনের জন্ম৷ যে জীবন নতুন আর এক জীবনের শুরু৷ সব গল্প, ঘুম পাড়ানি গান, নতুন অনুভূতি৷ আর এক আশা৷ আমার গর্ভে সব স্বপ্নের জন্ম!"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster