১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

নাগা চৈতন্য ও সামান্থার পর ১৮ বছরের সম্পর্কে ইতি টানলেন ধনুষ ও ঐশ্বর্যা

২০২২-এর শুরুতে ফের ঘর ভাঙল, এবার বিচ্ছেদের সিদ্ধান্ত ধনুষ ও রজনীকান্তের কন্যা ঐশ্বর্যার
Dhanush and Aishwarya Bengali News
ধনুষ-ঐশ্বর্যা https://instagram.com/aishwaryaa_r_dhanush
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ৯:৪৪

দক্ষিণী সুপারস্টার নাগা চৈতন্য (Naga Chaitanya) এবং সামান্থার (Samantha Ruth Prabhu) বিবাহ বিচ্ছেদের ক্ষত এখনও সারেনি তাঁদের অনুরাগীদের কাছে। ফের আর এক তারকার ঘর ভাঙল। সোমবার রাতে সকল অনুরাগীদের চমক দিয়ে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন কোলাবরি ডি খ্যাত দক্ষিণী সুপারস্টার ধনুষ (Dhanush)। ধনুষ এবং তাঁর স্ত্রী ঐশ্বর্যার (Aishwarya) বছরের সম্পর্কের ইতি টানলেন তাঁরা। এদিন এক টুইট বার্তার মাধ্যমে জানিয়েছেন একথা।

এক টুইট বার্তায় ধনুষ জানিয়েছেন, "বন্ধু হিসেবে, দম্পতি ও বাবা-মা হিসেবে একসঙ্গে ১৮ বছর কাটিয়েছি। দীর্ঘ এই যাত্রাপথ একে অপরকে বুঝে নেওয়া, মানিয়ে নেওয়ার মধ্য দিয়েই বেড়ে উঠেছে। আজ এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি যে দুজনের আলাদা হয়ে যাওয়া ছাড়া উপায় নেই। ঐশ্বর্যা এবং আমি অনেক ভেবেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের আলাদা ভাবে সময় দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে।"

এই দুই স্টার কাপলের ২০০৪ সালে বিয়ে হয়। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যা। তাঁদের দুই ছেলে যাত্রা ও লিঙ্গা। গত দেড় দশকের বেশি দক্ষিণী ছবির সুপারস্টার ধনুষ, আর পরিচালক হিসেবে ঐশ্বর্যার কৃতিত্ব কম নয়। তাঁদের ১৮ বছরের সম্পর্কের ইতি টানলেন তাঁরা। ধনুষের মতো ইনস্টাগ্রামে একই বিবৃতি দিয়েছেন ঐশ্বর্যা। বলেছেন, "এই পোস্টের জন্য আলাদা কোন ক্যাপশনের প্রয়োজন নেই। কেবল তোমাদের ভালোবাসা প্রয়োজন।" নাগা চৈতন্য এবং সামান্থার বিবাহ বিচ্ছেদের খবরের আঁচ এখনও মেটেনি, এর মধ্যেই ধনুষ এবং ঐশ্বর্যার বিবাহ বিচ্ছেদের ঘটনায় উদ্বেগ অনুরাগীদের।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster