২৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

ইন্ডাস্ট্রি ভয় পেয়েছে, দেবশ্রী রায় আবার ফিরছে, বাংলা ইন্ডাস্ট্রিকে সরাসরি চ্যালেঞ্জ 'সর্বজয়া'-র

তার বিরুদ্ধে ওঠা সমস্ত ট্রল এবং মিমের পাল্টা জবাব দিলেন এই কালজয়ী অভিনেত্রী
debashree roy Bengali News
দেবশ্রী রায় @youtube
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০২১
শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ২১:৩৮

দীর্ঘ ১০ বছর পরে আবারও টলিউড ইন্ডাস্ট্রিতে ফিরতে চলেছেন এককালের  টলিউড কাঁপানো অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Ray)। তবে এবারে কোন ছবি নয়, বরং সিরিয়ালে দেখা যেতে চলেছে এককালের কলকাতার রসগোল্লাকে। অতিমারী করোনাভাইরাস এর দাপট এখনো পর্যন্ত রয়েছে। এখনো জীবন-জীবিকাকে কোনরকম স্থিতিশীলতা দেখা যাচ্ছে না কিন্তু তার মধ্যে আবার টলিউড ইন্ডাস্ট্রি শাসন করতে ফিরে আসছেন দেবশ্রী রায়। দেবশ্রী আবারও ফিরছেন মানে কি অন্যদের রুটি রুজিতে টান পড়বে? প্রশ্নটা রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এর উত্তর পাওয়া যাচ্ছে না। তবে এটা বলা ভুল হবে যে, সকলে দেবশ্রী রায় কে একেবারে হালকা ভাবে নিচ্ছে। বরং দেবশ্রী রায় যে টলিউড ইন্ডাস্ট্রিতে ফিরে আসছেন সেই নিয়ে অনেকের কপালে চিন্তার ভাঁজ আছে।

এই নিয়ে অকপটে মনের কথা জানালেন দেবশ্রী রায়। তিনি বললেন, আমি ফিরে আসছি মানেই আবারো আমি টলিউড শাসন করব। তাই নিয়ে অনেকের মনে দানা বেঁধে আছে  ভয়। এই কারণেই নেট মাধ্যমে আমাকে নিয়ে এত কুৎসা চলছে। আমাকে বাসি রসগোল্লা, মাসি ইত্যাদি তকমা দেওয়া হচ্ছে। আমি নিন্দুকদের বলে দেব, আমি শুধুমাত্র মুখে বলার থেকে কাজ করে দেখানোর বেশি বিশ্বাসী। আগামী দিনেও আমি সেভাবেই কাজ করবো। শত্রুরা সাবধান, আমি কিন্তু আপনাদের চাল ধরতে পেরে গেছি, কি ভাবছেন? এভাবে আমার মনোবল ভেঙে দেবেন? সেটা কিন্তু হচ্ছে না। বরং আমাকে যে চ্যালেঞ্জ আপনারা ছুড়ে দিয়েছেন সেটা আমি গ্রহণ করলাম। আমি কতখানি মনপ্রাণ ঢেলে অভিনয় করতাম, সেটা ইন্ডাস্ট্রির সবাই জানে, আমি এবারেও তাই করবো।

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেবশ্রী রায় বললেন, " ক্যামেরার সঙ্গে আমার সখ্যতা প্রায় জন্মের সময় থেকে। ক্যামেরা আমি খুব ভালো বুঝি এবং ক্যামেরা আমাকে খুব ভালোভাবে চেনে। আমার অভিনীত প্রতিটি ছবিতে আমি সুন্দরী। যদিও অনেকে আমাকে নিয়ে লিখেছেন রূপ নিয়ে অহংকার করো না মাসি, তবুও তাদেরকে আমি বলে দিতে চাই আমি কিন্তু কখনোই রূপ নিয়ে অহংকার করি না। আমায় যদি খুব সুন্দর দেখতে লাগে তাহলে তার পিছনে রয়েছেন আমার বাবা। আমার বাবা ভীষণ সুপুরুষ ছিলেন এবং আমি তার কিছুটা অংশ পেয়েছি। আমার কোন কাজ নিয়ে আমার কোনো রকম অহংকার নেই, এবং আমার কোন কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। আমি টলিউড ইন্ডাস্ট্রি এবং বলিউড ইন্ডাস্ট্রি দুটো জায়গাতেই সিনেমা করেছি। আমার অভিনয় দক্ষতা আমাকে জাতীয় পুরস্কার এনে দিয়েছে। আমি আন্তর্জাতিক খ্যাতি পেয়েছি। আমাকে সকলেই চেনেন। দর্শকেরা আমাকে প্রচন্ড ভালোবাসেন। আপনাদের এই রকম কুৎসা আমার থেকে কি কাড়তে পারবে? আমার অনুরাগী সংখ্যা নাকি আমার ভালোবাসা? আমি কোন কিছুতেই পাই না। আমি কোন কিছু নিয়ে মাথা ঘামাচ্ছি না, কিন্তু অনেকে আমার জন্য পপুলার হয়ে গেলেন। আমার তাদের জন্য ভালো লাগছে।"

আর কিছুদিনের মধ্যেই বাংলা ধারাবাহিকের জগতে জি বাংলায় সর্বজয়া ধারাবাহিক নিয়ে আসছেন অভিনেত্রী দেবশ্রী রায়। টলিউড ইন্ডাস্ট্রিতে একটা সময় ছিল যখন দেবশ্রী রায় সবথেকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন। তারপর বেশ কিছুদিন অভিনয় ছেড়ে রাজনীতিতে মনোনিবেশ করেন তিনি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেয়নি। তাই রাজনীতির ময়দান থেকে বিদায় নিয়ে এবারে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পদার্পণ দেবশ্রী রায়ের। এই ধারাবাহিকে দেবশ্রীর বিপরীতে অভিনয় করতে চলেছেন কুশল চক্রবর্তী। এখন এটাই দেখার, কুশল এবং দেবশ্রীর এই নতুন জুটির কেমিস্ট্রি ধারাবাহিকপ্রিয় বাঙালির কাছে কতটা আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster