২৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

হাত কাটা ব্লাউজ পরেছিলাম বলে ট্রোল হয়েছিলাম : দর্শনা বণিক

কিছু মানুষ আছে যাঁরা সবসময়েই খারাপ মন্তব্য করেন
Darshana Banik 1 Bengali News
instagram.com/darshanabanik
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ১৩ জুন ২০২২
শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ৮:২৭

আজীবন তাঁর নামের পাশে তকমা, 'কী মিষ্টি'! তাঁর বয়স যে ২৫ পেরিয়েছে অনেক আগেই, তা কে বলবে! এখনও তাঁর শিশুসুলভ মনোভাব নজর কাড়ে প্রত্যেকেরই। বর্তমানে নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তার জায়গা অর্জন করে নিয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)।

কিন্তু তাঁকেও একাধিকবার সোশ্যাল মিডিয়া ট্রোলিং-এর মুখোমুখি পড়তে হয়েছে। ট্রোল- এখন যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। নেটিজেনদের কবলে সোশ্যাল মিডিয়ায় দেদার ট্রোল হন তারকারা। কখনও পালটা মুখ খুলতে দেখা যায় তাঁদের। আবার কেউ কেউ বিষয়টাকে এড়িয়ে যেতে পছন্দ করেন।

এ বার এই ট্রোল প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী দর্শনা বণিক। এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দর্শনা জানিয়েছেন, হাতকাটা ব্লাউজ পরে নেটদুনিয়ায় ট্রোলের শিকার হয়েছিলেন তিনি। দর্শনার কথায়, "একবার একটি রিল করতে গিয়ে আমি হাত কাটা ব্লাউজ পরেছিলাম। সেই পোশাক নিয়ে কম ট্রোলিং হয়নি। এমনকি বহুবার এটাও বলা হয়েছে আমি ন্যাকা। আমার কথা বলার ধরণ বাচ্চাদের মতো। কিন্তু আমি এই রকমই। আমি একবার একটি শো-তে গিয়ে মন্তব্য করেছিলাম, আমার দক্ষিণ ভারতীয় মানুষকে বিয়ে করার ইচ্ছা রয়েছে, কারণ আমার মনে হয় ওঁরা খুব সংস্কৃতি সচেতন হন। আমার সেই মন্তব্য নিয়েও আমায় কটাক্ষ করেছিলেন অনেক বাঙালি। আমি কিন্তু কাউকে নিচু করে দেখাতে চাইনি।"

অভিনেত্রীর মত, শুধুমাত্র যে সাজপোশাকের জন্য ট্রোল হতে হয়, তা নয়। কিছু মানুষ থাকেন, যারা অন্যদের এমন কুমন্তব্য করে থাকেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster