১৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

কোভিডকে বুড়ো আঙুল দেখিয়েই তারকাদের নববর্ষ, দেখুন ছবি

ঋতাভরী, শুভশ্রী, নুসরত, মিমি থেকে প্রসেনজিৎ, আবীর থেকে পরমব্রত, নববর্ষে মেতে উঠলেন সকলেই
Mimi Nusrat Isha Bengali News
মিমি চক্রবর্তী, নুসরত জাহান, ইশা সাহা facebook.com/IshaaSahaOfficial, instagram @mimichakraborty, @nusratchirps

নতুন আশা নতুন প্রান, নতুন সুরে নতুন গান, নতুন জীবনের নতুন আলো, নতুন বছর কাটুক ভালো, এই বার্তাতেই আজ সূচনা হয়েছে নববর্ষের। তবে নববর্ষ আসুক কিংবা দূর্গাপুজো বা ঈদ, খুশি নেই মানুষের মধ্যে। সকলেই দিন গুনছে কোভিড মুক্ত পৃথিবীর। অথচ সে দিন কবে আসবে, আদৌ আসবে কিনা তা নিয়ে কার্যত দ্বন্দ্ব। তবে বাইরে আমরা অযথা না বেরোই, ঘরে তো নববর্ষে রব উঠতেই পারে। আর তাই তো কোভিডের ভ্রূকুটিকে বুড়ো আঙুল দেখিয়েই নতুন বছরের আনন্দে মেতে উঠেছেন তারকারা। কেউ নিজেদের জীবনে বড়ো ঘোষনা করলেন তো কেউ নিজেদের ছবি শেয়ার করলেন।

বড় ঘোষণা করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। জাতীয় পুরস্কারজয়ী ‘ময়ুরাক্ষী’ (Mayurakshi) ছবির পর আবার পরিচালক অতনু ঘোষের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। নিজের ইনস্টাগ্রামেই প্রকাশ্যে আনলেন সে কথা।

যাকে বলে বং ক্রাশ, অর্থাৎ বাঙালি ছেলেদের ঘুম কেড়ে নেওয়া ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। ছবি পোস্ট করে লিখলেন, "নতুন বছরের অনেক অনেক ভালবাসা পাঠালাম।"

ওদিকে আবার পরমব্রত ও মধুমিতা সরকার অভিনীত ‘ট্যাংরা ব্লুজ’, যেখানে ‘বাবুরাম সাপুড়ে’ চেনা শব্দকে ব়্যাপের ছন্দে বেঁধেছেন সংগীত পরিচালক নবারুণ বসু। প্রকাশ্যে আসল তার ঝলক।

বাদ যায়নি আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), সাদা পাঞ্জাবিতে লেন্সবন্দি হয়েছেন তিনি। বললেন, “অসুখ পেরিয়ে, সুখের আশায়”। অসুখ পেরোনোর আশা তো সমগ্র বিশ্ব করছে, সেই আশাতেই কাটছে দিন।

অন্যদিকে যাদবপুরের সাংসদ অভিনেত্রী লাল শাড়ি পরে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। লিখেছেন, "শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকলে ভাল থাকুন ও সুস্থ থাকুন আর নতুন বছর খুব আনন্দের সাথে উদযাপন করুন।"

বাদ যাননি পাওলি দাম (Paoli Dam)। লিখেছেন, "ভাল থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর আনন্দে কাটুক।"

লাল শাড়ীতে, খোলা চুলে অনুগামীদের নববর্ষের শুভেচ্ছা জানালেন শুভশ্রী গাঙ্গুলী।

বাদ যাননি নুসরত জাহান, সবাইকে ভালো থাকার অনুরোধ জানিয়েই ছবি পোস্ট করলেন তিনি।

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রচনা ব্যানার্জিও।

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ঝড় তুললেন ইশা সাহা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster