১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

ক্রুজ রেভ পার্টি : ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানের NCB হেফাজত বাড়াল আদালত

এই মামলায় এখনও পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করেছে এনসিবি
Aryan khan Bengali News
আরিয়ান খান ভিডিও স্ক্রিনশট
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ৪ অক্টোবর ২০২১ ২১:৪৫

সোমবার শাহরুখ পুত্র আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার এনসিবি হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিল আদালত। মুম্বাইয়ের একটি ম্যাজিস্ট্রেট কোর্টের নির্দেশে আগামী ৭ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হল হেফাজতের মেয়াদ। মাদককাণ্ডে আটক করা আরও ৫ অভিযুক্তকেও ৭ই অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

গত ৩ রা অক্টোবর ক্রুজ জাহাজে মাদককাণ্ডের অভিযোগে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গ্রেফতার করে আরিয়ান খান (২৩), আরবাজ মার্চেন্ট (২৬) এবং মুনমুন ধামেচা (৩৯)কে। এদিন মূল অভিযুক্ত তিনজনকে আদালতে পেশ করা হয়। এনসিবির পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, কেন্দ্রীয় সংস্থাটি মুম্বাইয়ের আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল থেকে ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম মেফেড্রোন, ২১ গ্রাম চরস, ২২ টি এমডিএমএ ট্যাবলেট এবং নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা বাজেয়াপ্ত করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, তদন্তে উঠে এসেছে অভিযুক্তদের সাথে মাদক প্রদানকারীদের সরাসরি সম্পর্ক ছিল। একই কারনে আরও পাঁচজনকে গ্রেফতার করেছেন তাঁরা। তিনি আরও জানান, আরিয়ানের মোবাইল ফোন থেকেও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যের হদিশ পেয়েছেন তাঁরা। প্রাথমিকভাবে, ১১ অক্টোবর পর্যন্ত আরিয়ানদের এনসিবি হেফাজতের দাবী জানান তিনি।

যদিও আরিয়ানের তরফের আইনজীবী, সতিশ মানেশিণ্ডে, অভিযোগ অস্বীকার করে জানান, আরিয়ানের কাছ থেকে কিছুই উদ্ধার হয়নি। যাবতীয় মাদকদ্রব্য উদ্ধার হয়েছে, তার সবই প্রমোদতরী থেকেই প্রাপ্ত। তিনি এও বলেন, অভিযোগের সাথে শাহরুখ পুত্রের কোনও আঁতাত নেই।

দুই পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগ শুনে বিচারপতি আর এম নিরলেকর জানান, ‘এক্ষেত্রে তদন্ত সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই তদন্তের স্বার্থে অভিযুক্তদের আগামী ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজত বাড়ানোর নির্দেশ দিচ্ছে আদালত’।

উল্লেখ্য, একই কাণ্ডে আরও যে পাঁচজনকে গ্রেফতার করেছে এনসিবি, তাঁরা হলেন – নূপুর সরিকা, ইস্মিত সিং, মোহাক জয়সাওয়াল, ভিক্রান্ত ছোকের এবং গোমিত চোপড়া। এঁদেরকেও আজ আদালতে পেশ করা হয়। পাঁচ অভিযুক্তের ১৩ অক্টোবর পর্যন্ত হেফাজত চায় এনসিবি। তবে এই পাঁচজনকেও ৭ অক্টোবর পর্যন্তই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ৮(সি), ২০(বি), ২৭, ২৮, ২৯ এবং ৩৫ নম্বর ধারায় অভিযোগ দায়ের করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster