২৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

করোনার জের! ফের লকডাউনের পথে টলিপাড়া, তড়িঘড়ি বৈঠক ফেডারেশনের

সব সমস্যার একমাত্র উপায় হিসাবে কাজ বন্ধ রাখার সিদ্ধান্তেই অনড় বেশিরভাগ তারকারা
Technicians' Studio Bengali News
টেকশিয়ান স্টুডিও instagram.com/chowdhury_saheb_official
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৮:১১

ক্রমশ বাড়ছে সংক্রমণ। থামছে না মৃত্যুর সংখ্যাও, এই পরিস্থিতিতে বহু রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়লেও, ভোটের কারনে পশ্চিমবঙ্গে নেই লকডাউন। এই পরিস্থিতিতে একাধিক তারকাদের করোনা সংক্রমণের খবর উঠে এসেছে। কাজেই টলিউডের বর্তমান পরিস্থিতিতে নতুন করে উদ্বিগ্ন অভিনেতা, পরিচালক, প্রযোজক, কলাকুশলীরা। ইতিমধ্যেই অনামিকা সাহা, চৈতি ঘোষাল, শ্রুতি দাস, দিতিপ্রিয়া রায়, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের করোনাক্রান্ত হওয়ার খবর মিলেছে। এমনকি বহু তারকাই সংবাদমাধ্যমে সরাসরি অভিযোগ জানিয়েছেন, টলিপাড়ায় বহু জন অসুস্থতা লুকিয়ে কাজ করে যাচ্ছেন। ফলে দ্রুত বাড়ছে সংক্রমণ। তাহলে উপায় কী? সব সমস্যার একমাত্র উপায় হিসাবে কাজ বন্ধ রাখার সিদ্ধান্তেই অনড় বেশিরভাগ তারকারা।

তবে প্রাণ বাঁচাতে, অতিমারি রুখতে, ভাইরাসের শৃঙ্খলা ভাঙতে সাময়িক বিরতির কি সত্যিই প্রয়োজন? যদিও এই নিয়ে সকলেরই ভিন্ন কথা উঠে এসেছে। রূপসজ্জার কারিগর সোমনাথ কুণ্ডু বলেন, "এসব মিথ্যা কথা। কেউ রোগ লুকিয়ে কাজে আসছেন না। গত বছরের মতো লকডাউন চালু করলে আবারও ভেঙে পড়বে অর্থনৈতিক পরিকাঠামো। নেটমাধ্যমে দেখুন, অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালের বেড, চিকিৎসক, ওষুধ থেকে খাওয়াদাওয়া, সব কিছু সামলাচ্ছে জনতা জনার্দন। বিশিষ্টরা কোথায়?"

এদিকে নতুন ধারাবাহিকের হাত ধরে ১০ বছর পরে অভিনয় দুনিয়ায় ফিরছেন দেবশ্রী রায়। তাঁর মতে, "ইন্ডাস্ট্রিতে এমন অনেকে আছেন যাঁরা হয়তো ‘দিন আনি দিন খান’। তাই অনেকেই অসুস্থতা লুকিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন। এঁদের উপস্থিতিতে ভাইরাস ছড়িয়ে দিচ্ছে বাকিদের শরীরে। সে দিকটা কেউ ভেবেছেন কি? তাই  সাময়িক বিরতি বা লকডাউন যদি ভাইরাসের শৃঙ্খলা ভাঙতে পারে তা হলে সবার মঙ্গল হবে। প্রাণ বাঁচলে কাজ থাকবে।"

তবে পরিচালক, প্রযোজক, কাহিনীকার স্নেহাশিস চক্রবর্তী সংবাদমাধ্যমকে সাফ বলেন, "শুধু সাবধানতা মেনে অতিমারি আটকানোর দিন আর নেই। ব্লুজ প্রযোজনা সংস্থা স্টুডিয়ো ফ্লোরে সমস্ত সাবধানতা মানছি। আমি ব্যক্তিগত ভাবে কারোর তাপমাত্রা ৯৯ ডিগ্রি দেখলেই ছুটি দিয়ে দিচ্ছি। তার পরেও অতিমারি আটকাতে পারছি কই?’’ সাথেই তাঁর দাবি, "আমি খেতে পেলে আমার কর্মীরাও খেতে পাবেন। আগে প্রাণে বাঁচুন সবাই।"

পাশাপাশি পরিচালকের পাল্টা অভিযোগ অভিনেতাদের দিকেও, ‘‘বহু তারকা এ বারের নির্বাচনের আগে হুড়মুড়িয়ে প্রচারে অংশ নিয়েছেন। কতটা নিরাপত্তা, সতর্কতা মেনেছেন তাঁরা? যিনি জনসভায় গিয়েছেন তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। কিন্তু স্টুডিয়োয় এসে যাঁর সঙ্গে কাজ করছেন তিনি দুর্বল। ফলে, সংক্রমিত হয়ে পড়ছেন। দায় কে নেবে?"

অন্যদিকে বহু কলাকুশলীদের অভিযোগ, "স্টুডিয়ো ফ্লোরে কে অসুস্থতা লুকিয়ে কাজ করছেন জানা সম্ভব নয়। তাই সাময়িক বিরতির প্রয়োজন। দোলের বিশেষ পর্ব, বৈশাখী আড্ডা-র মতো অনুষ্ঠান এই পরিস্থিতিতে না করলেই ভাল হত। কারণ, এতে সেটে ভিড় বাড়ে। সংক্রমণও বাড়ে।" তবে এ নিয়ে টলিপাড়ার ফেডারেশনের কী মত? সভাপতি পিয়া সেনগুপ্ত বলেন, "এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে এমনিতেই মানুষ কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কাজ বন্ধ করে দেওয়ার কথা ভাবা বা বলা অমানবিক। এক্ষুণি কোনও সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই দায়িত্ব ফেডারেশনের।"

তবে ফের কী লকডাউনের পথে হাঁটবে টলিপাড়া? আবার নতুন সিরিয়ালের শ্যুটিং না হয়ে, পুরোনো সিরিয়াল দেখতে হবে? তবে এখনও সেই নিয়ে কিছুই জানা যায়নি। তবে আজ বিকেলে কার্যকরী সমিতির বৈঠক ডেকেছে ফেডারেশন। চলতি সপ্তাহেই ইসি কমিটির বৈঠকও ডাকা হবে। তারপর সবাই মিলে যা সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী পদক্ষেপ করবে ফেডারেশন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster