১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

দর্শককে ফের হলমুখী করতে পুজোতে আসছে একগুচ্ছ নতুন সিনেমা

প্রায় ৬ মাস পর খুলছে সিনেমাহল, প্রযোজনা সংস্থাগুলিও তাই কোমর বেঁধে নেমে পড়েছে পুজোর আগে
dracula sir Bengali News
"ড্রাকুলা স্যার" ছবির একটি দৃশ্যে অনির্বাণ ভট্টাচার্য্য

দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রায় ৬ মাস পর আগামী ১৫ই অক্টোবর সমস্ত রাজ্যের কন্টেনমেন্ট জোনের বাইরে থাকা সিনেমাহল গুলি চালু হচ্ছে। প্রতিবছর পুজোতে বিভিন্ন প্রযোজনা সংস্থা গুলির মধ্যে সিনেমা রিলিজ নিয়ে ঠাণ্ডা লড়াই চলতে থাকে। এবছর করোনা আবহে সেসবে প্রায় ভাঁটা পড়তে চলেছিল। কিন্তু সিনেমাহল চালু করার সিদ্ধান্তে নতুন উৎসাহ নিয়ে মাঠে নামতে চলেছে বিভিন্ন সংস্থাগুলি।

rawkto rohosyo Bengali News
"রক্ত রহস্য" ছবির একটি দৃশ্যে কোয়েল মল্লিক

এই পুজোয় রিলিজ করছে নুসরত-মিমি এবং যশ দাশগুপ্ত অভিনীত ছবি’ এস ও এস কলকাতা’। এই ছবিতে প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে এনা সাহা। আগামী ১৫ ই অক্টোবর রিলিজ করছে ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনা এবং অনিবার্ণ ভট্টাচার্য্য ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘ড্রাকুলা স্যার’। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় ‘রক্ত রহস্য’ ও ‘লাভ স্টোরি’ নামক দুটি সিনেমা আসতে চলেছে। অন্যদিকে শিবপ্রসাদ- নন্দিতা রায় এর প্রযোজনা সংস্থা ‘উইন্ডোজ’ থেকে পুনরায় রিলিজ করতে চলেছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এবং ঋতাভরী চক্রবর্তী অভিনীত এই সিনেমা করোনার জন্য হল থেকে বিদায় নিয়েছিল। ফের আগামী ১৫ই অক্টোবর রিলিজ করতে চলেছে ছবিটি।

sos kolkata Bengali News
যশ, মিমি, নুসরত অভিনীত ছবি "এসওএস কলকাতা" মুক্তি পেতে চলেছে এই পুজোয়

রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ' পুজোয় রিলিজের সম্ভাবনা থাকলেও, পুজোয় মুক্তি পাচ্ছেনা ‘হাবজি-গাবজি’। এছাড়াও সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ও মুক্তি পাবেনা পুজোয়। রিলিজ করবেনা অরিন্দম শীলের ছবি ‘মায়াকুমারী’। এই পরিস্থিতিতে প্রেক্ষাগৃহের দর্শকাসন কানায় কানায় পূর্ণ হবে কিনা তা নিয়ে কিছুটা হলেও ভাবনা দানা বাঁধলেও এতদিন পর আবার আগের ছন্দে ফিরতে ফেরে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে টলি পাড়া।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster