২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

কতটা সক্রিয় হল 'চুম্বক মন', কলকাতার অলিগলি জুড়ে অনুসন্ধান করলেন দেব-ইশা

আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে 'কাছের মানুষ' ছবিটি, প্রকাশিত হল ছবির প্রথম গান
Ishaa Dev 23 Oct Bengali News
instagram.com/ishaasaha_official

গঙ্গার ঘাট থেকে কলেজ স্ট্রিট, টানা রিক্সা থেকে ট্রাম, ফুচকা থেকে এগরোল, আর এরই মাঝে সদ্য প্রেমে পড়া দুটি মনের, প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার দিকে ক্রমে ক্রমে অগ্রসর হওয়া। খুব বাস্তবিক মুহুর্তই ধরা পড়েছে, দেব এবং ইশা সাহা অভিনীত 'কাছের মানুষ' (Kacher Manush) ছবির সদ্য মুক্তিপ্রাপ্ত 'চুম্বক মন' (Chumbok Mon) গানটিতে।

ছবির নাম শুনেই অনুমান করা যাচ্ছে, এটি সম্পর্ক-কেন্দ্রিক। এই ছবির ট্রেলারে অভিনেত্রী ইশা সাহার (Ishaa Saha) চরিত্রকে বলতেও শোনা গেছে, জীবনে টাকাই সবকিছু নয়, কাছের মানুষের সঙ্গই আসল সম্পদ। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির গান 'চুম্বক মন', এবং বলাই বাহুল্য গানটির নামও বেশ ইঙ্গিতপূর্ন। পরিবারের বিপুল অর্থের প্রয়োজনে একটি ডেথ বেনিফিট ইনসিওরেন্স পলিসি করায় দেবের (Dev) চরিত্রটি। প্যারালাইজড মায়ের চিকিৎসা সঠিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেবের উপায় মৃত্যু! ঠিক সেই সময়েই তাঁর জীবনে হাজির হয় ইশা সাহার চরিত্রটি। দেব পুনরায় হয়ে ওঠেন জীবনমুখী। তাঁদের প্রেমের সাক্ষী হয় কলকাতার অলিগলি। দুটো মন আস্তে আস্তে চুম্বকের মত আকৃষ্ট হয়ে, একে অপরের পরিপূরক হয়ে ওঠে।

'চুম্বক মন' গানটি গেয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঊষা উথুপ (Usha Uthup)। তিনি তাঁর পরিচিত ভঙ্গিতে, খানিক পাশ্চাত্য সঙ্গীত পরিবেশনাকে অনুসরণ করে, উপস্থাপন করেছেন গানটিকে। ছবিতে শেষ পর্যন্ত কি হবে, জীবন মৃত্যুর মধ্যে কে জয়ী হবে, তার জন্য ৩০ সেপ্টেম্বর অবধি অপেক্ষা করতে হবে। পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত এই ছবিতে, জীবন বীমা এজেন্টের খুব গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee)।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster