১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

মাত্র বারো বছর বয়সে প্রাপ্তবয়স্ক দৃশ্যে অভিনয় করতেই কটাক্ষের শিকার শিশুশিল্পী রিভা অরোরা

মিকা সিং এবং করণ কুন্দ্রার সঙ্গে 'বোল্ড সিন' এ দেখা গেছে শিশু শিল্পী রিভা আরোরাকে
Riva c Bengali News
instagram.com/rivarora_
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ০:০০

যে যুগে শিশুর কান্না থামানোর এক এবং অদ্বিতীয় পদ্ধতি হিসেবে তার হাতে উঠে যায় স্মার্ট ফোন, সে যুগে শৈশবের নাম গন্ধ পাওয়া বেশ দুষ্কর। যুগ যান্ত্রিক হচ্ছে, মানুষের চাওয়া, পাওয়া, সারল্যকে ছিনিয়ে নিয়ে, যন্ত্রে পরিণত হওয়ার দৌড়ে নেমেছে জীবন। যার ফল অবশ্যই অমানবিক। এবং সেই ছবি যখন চোখের সামনে ফুটে উঠছে, সেই নিয়ে আলোড়নও সৃষ্টি হচ্ছে। সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে এমনই এক 'শিশু'র ভবিষ্যত নিয়ে, যে কিনা বয়সের আগেই হয়ে উঠেছে প্রাপ্ত বয়স্ক। মিকা সিংয়ের (Mika Singh) সঙ্গে একটি গানের দৃশ্যে দেখা গেছে জনপ্রিয় শিশু শিল্পী রিভা আরোরাকে (Riva Arora)। আর সেখানেই তাঁর উপস্থিতি রীতিমত বিরক্তির উদ্রেক ঘটিয়েছে দর্শক মহলে।

রিভার বয়স মাত্র বারো বছর। ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত ছবি 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' )Uri: The Surgical Strike) এ তিনি প্রয়াত সৈনিকের কন্যা, সুহানি কাশ্যপের (Suhani Kashyap) চরিত্রে অভিনয় করেন। বাবার মৃতুত্যে তাঁর আবেগী উপস্হাপনার দৃশ্যে, দর্শকের চোখের জল বাঁধ মানেনি। সেই রিভাকেই এখন দেখা যাচ্ছে সাহসী অবতারে (Bold Look)। এত অল্প বয়সে তাঁর এই ভাবভঙ্গিমা মোটেই পছন্দ করেছেন না দর্শক। বয়সের তুলনায় বেশ একটি প্রাপ্তবয়স্ক গানে মিকা সিং এবং করণ কুন্দ্রার (Karan Kundra) সঙ্গে তাঁকে অভিনয় করতে দেখা গেছে। প্রশ্ন উঠেছে তাঁর অভিভাবকদের নিয়ে। কোন পর্যায়ে গেলে, কতটা 'ফেম' পেতে গেলে মা বাবা তাঁর সন্তানকে এমন অবস্থায় নিয়ে যেতে পারেন, যেখানে তাঁকে সাহসী দৃশ্যে (Bold Scene) অভিনয় করতে হয়! প্রশ্ন উঠছে নির্মাতা থেকে শুরু করে, মিকা সিং এবং করণ কুন্দ্রার রুচির ওপরেও।

রিভার সামাজিক মাধ্যম (Social Media) দেখলেই বোঝা যায় তিনি রীতিমত হরমোন ইনজেকশন নিয়ে নিজেকে পরিণত বয়সের করে তুলেছেন। যৌবন আসার আগেই, তাঁর এই অকাল যৌবন লাভ যে ভবিষ্যতে তাঁর ক্ষতি করবে, নেতিজেনরা সেই নিয়েও সরব হচ্ছেন। যদিও রিভার এই নিয়ে কোনও মাথা ব্যাথাই নেই। তিনি তাঁর এই নাম যশ খ্যাতি নিয়েই বেশ মত্ত হয়ে রয়েছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster