৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

TRP List : একচ্ছত্র শিরোপা খোয়ানোর পরেই ‘সেরার সেরা’-র তকমা ভেঙে চতুর্থ স্থানে মিঠাই

১০.১ নম্বর পেয়ে সেরার সেরা 'গাঁটছড়া'
Ganthchora serial Bengali News
instagram.com/starjalsha
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৪

মিঠাইয়ের একচ্ছত্র শিরোপা পাওয়ার দিন শেষ হয়েছিল গত সপ্তাহেই। তবে এ সপ্তাহে আরও দুর্দশা। বলা বাহুল্য, এক ইতিহাসের শেষ। দীর্ঘ দিন ‘সেরার সেরা’-র তকমা ছিল ‘মিঠাই’য়ের দখলে। এবার মিঠাইয়ের জায়গা দখল করে দিল আক্রোপলিস এন্টারটেনমেন্টের ধারাবাহিক 'গাঁটছড়া'। গৌরব, অনিন্দ্য, শ্রীমা, সোলাঙ্কি'র অভিনয়ে কাঁপছে টিআরপি তালিকা। ১০.১ নম্বর পেয়ে সেরার সেরা 'গাঁটছড়া'।

প্রথম হতেই দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন সোলাঙ্কি। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "সত্যি বলতে আমরা কখনই আমাদের ব্যস্ততার মধ্যে সময় বের করে কৃতজ্ঞতা জানাতে পারি না সেই সব মানুষগুলোকে যাঁরা আমাদেরকে একটু বেশি ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়। আপনাদের ভালোবাসা আর স্নেহের মাপকাঠি হয় না। তাই আমি সবসময় বিশ্বাস করি, 'তোমরা আছো বলেই আমি আর আমরা আছি।' আমার প্রথম ছবি এবং নতুন টিভি শো'কে এই মুহূর্তের বাংলার সেরা শো বানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।"

৯.৮ পেয়ে দ্বিতীয় স্থানে ‘মন ফাগুন’, ‘ধুলোকণা’। লালন-ফুলঝুরির গানের শো'তে বাজিমাত ধুলোকণা। অন্যদিকে, তৃতীয় স্থানে ‘আলতা ফড়িং’। তার প্রাপ্ত নম্বর ৯.৫। গত সপ্তাহে প্রথম স্থান দখল করেছিল ‘আলতা ফড়িং’।

মিঠাইয়ের থেকে মাত্র ০.১ নম্বর কম পেয়ে 'আয় তবে সহচরী' রয়েছে ষষ্ঠস্থানে। বিয়ে মিটতেই টিআরপি কমেছে খুকুমণির। ৮.১ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে 'খুকুমণি হোম ডেলিভারি'। অষ্টম স্থানে রয়েছে 'পিলু'। তাদের প্রাপ্ত নম্বর ৭.৪। নবম ও দশম স্থানে রয়েছে 'উমা' (৭.৩) ও 'গঙ্গারাম' (৭.০)। 

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster