১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

ধারাবাহিকের ঝলকেই পাগল নেটপাড়া! বাড়তি খুশি রিয়াজের হাসিতে

এই ধারাবাহিক থেকে অভিনয় জগতে পা রাখছেন বং ক্রাশ রিয়াজ
Riyaz Bengali News
instagram.com/riaz_laskar
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৭:২৬

গতকালই প্রকাশ্যে এসেছে 'গাঁটছড়া'র ট্রেলার। আর তাতেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিকের গল্প। স্নিগ্ধা বসু (Snigdha Basu) এবং সানি ঘোষ (Sunny Ghosh) প্রযোজিত এই ধারাবাহিক (Television Serial) যে অন্যান্য ধারাবাহিকের (Tollywood News) চেয়ে কিছুটা আলাদা ধাঁচের, তা বলার অপেক্ষা রাখে না। সিরিয়ালের (Upcoming Serial) কাহিনিও যে কোন পথ ধরে এগোবে তাও বেশ স্পষ্ট। 

প্রোমোতে দেখা গিয়েছে, বিখ্যাত এক হিরে ব্যবসায়ী সিংহ রায়ের বাড়িতে জগদ্ধাত্রী পুজো। আর সেই পুজোর সাজসজ্জার দায়িত্বে রয়েছে আবার মধ্যবিত্ত ভট্টাচার্য বাড়ির মেজো মেয়ে খড়ি। এই চরিত্রে দেখা গিয়েছে সোলাঙ্কিকে। হাতের কাজে বেশ দক্ষ সে, শুধু সাজগোজ কিংবা আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে অভ্যস্ত নন।

অন্যদিকে খড়ির মেজো বোন ফটফট করে ইংরেজি বলে। সেলফি তোলে। সাজগোজেও দক্ষ। আর তার চাহিদাও বেশ বড়ো। বলাবাহুল্য, এই চরিত্রটি বেশ স্বার্থপর গোছের। এই চরিত্রে অভিনয় করছে টলি সুন্দরী শ্রীমা ভট্টাচার্য।

তাঁদের মা চায় বড়োলোক ছেলের সঙ্গে তিন মেয়ের বিয়ে দিতে। আর তাই সিংহ রায় বাড়ির পুজোয় তাঁদের আগমন। কারণ, ওই বাড়িতে রয়েছে তিন ছেলে। বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান সিংহ। যার জন্য পাত্রী খুঁজছে গোটা পরিবার। মেজো ছেলে কুণাল এবং রাহুল।

ছোটো ছেলে বেশ শান্ত, আঁকতে ভালোবাসে। আর মেজো ছেলে দাদার পছন্দ কেড়ে নিতে এক্সপার্ট।

তবে ট্রেলার যতই ভালো হোক। এই ট্রেলারের নজর কিন্তু একমাত্র সিংহ রায় পরিবারের ছোটো ছেলের দিকে। কেন? কারণ ওই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় ব্লগার রিয়াজ লস্কর। ভারত থেকে বাংলাদেশ প্রায় লক্ষ লক্ষ তরুণ-তরুণীদের ভালোবাসায় ভরে থাকে যার সোশ্যাল মিডিয়া। উল্লেখ্য, এই ধারাবাহিক থেকে অভিনয় জগতে পা রাখছেন রিয়াজ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster