৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

মানছে না মন! রানীমা খোলামেলা অবতারে দেখা দিতেই কটাক্ষ নেটবাসীদের

বর্তমানে ‘আয় খুকু আয়’ ছবির শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত দিতিপ্রিয়া
Ditipriya hot pant new Bengali News
instagram.com/roy_ditipriya
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৮:০৯

বাঙালির ঘরে ঘরে এখনও 'রানী রাসমণি' হিসেবেই পরিচিত দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। তাঁর কাজের দক্ষতার জেরে ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিক তাঁকে দিয়েছিল বিপুল জনপ্রিয়তা।

বাঙালিরাও তাঁর অভিনয়ে এমন মজেছিল, ধারাবাহিকের চরিত্র থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি তাঁরা। তবে সময় থেমে থাকেনি, রানী রাসমণি’র চরিত্র থেকে বেরিয়ে এসেছেন দিতিপ্রিয়া। তাঁর হাতে কাজের অভাব নেই এখন।

সম্প্রতি ‘বব বিশ্বাস’ এবং ‘অভিযাত্রিক’ ছবিতে কাজ করেছেন তিনি। দুটো কাজই দারুণ প্রশংসিত হয়েছে। সদ্য হইচইতে মুক্তি পেয়েছে দিতিপ্রিয়া অভিনীত ওয়েব সিরিজ ‘রুদ্রবীনার অভিশাপ’। বর্তমানেও ‘আয় খুকু আয়’ ছবির শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত দিতিপ্রিয়া। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে দেখা যাবে দিতিপ্রিয়াকে।

তবে এসবের মাঝেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ সক্রিয় অভিনেত্রী। তাঁর নয়া লুকে একদিকে যেমন কাঁপছে নেটপাড়া, অন্যদিকে উড়ে এসেছে কটাক্ষও। তবে সে সব পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।

কয়েকদিন আগেই হট প্যান্ট পরে একটি ছবি পোস্ট করেন দিতিপ্রিয়া। আর তাতেই শুরু হয় কটাক্ষ। চলে ট্রোল।

এরপর পাঁচ দিন আগেও শীতের রাতের একটি ছবি পোস্ট করেন দিতিপ্রিয়া। ছবিতে অফ হোয়াইট ফুলহাতার টিশার্ট আর তার সঙ্গে গাঢ় ধূসর রঙের হট প্যান্টে নজর কাড়ে অভিনেত্রী। আর তাতেই চলে ঠাট্টা। শীতে হট প্যান্ট নিয়ে বিদ্রুপও ছুটে এসেছে নেটমাধ্যমে।

তবে বলে রাখা ভালো, এই ছবি পাঁচদিন আগের নয়। বরং গত বছর ডিসেম্বর মাসের শুরুতেই এই ছবি দেখা গিয়েছিল অভিনেত্রীর ইনস্টাগ্রামে।

স্বাভাবিকভাবেই এসবে পাত্তা দিতে বিন্দুমাত্র ইচ্ছুক নন দিতিপ্রিয়া। বরং একের পর এক ছবির পোস্ট করে উত্তাপ বাড়াচ্ছেন অভিনেত্রী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster