২৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

দোলের প্রাক্কালে ভারতে মুক্তি পাচ্ছে বেশ কিছু নতুন ছবি, দেখে নিন কোনটি রাখবেন আপনার উইকএন্ড প্ল্যানে

সাইনা (Saina) এবং পাগলাইত (Paglaait) এর সাথে একই সঙ্গে মুক্তি পাচ্ছে শর্টফিল্ম চায়পত্তি (Chaipatti)।
Chaipatti, saina and paagliyat movies Bengali News
চায় পত্তি, সাইনা, এবং পাগলীয়াত পোস্টার @instagram
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০২১
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২১ ১৫:৩৩

করোনার পরবর্তীতে সিনেমা ইন্ডাস্ট্রি হয়তো সবথেকে খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর টেকনিশিয়ান এবং গ্রাউন্ড স্টাফ কাজ হারিয়েছেন। কিন্তু করোনার কবল থেকে বেরিয়ে এসে আবারও কয়েকমাস হলো সচল হলো টেলি এবং সিনেমা জগৎ। আর এবারে পালা থিয়েটার রিলিজের। ভারতে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে করোনার দ্বিতীয় স্ট্রেনের ছড়িয়ে পড়ার মাত্রা। এই পরিস্থিতিতে দোলের সময়ে মুক্তি পেতে চলেছে বেশ কিছু নতুন মুভি। এর মধ্যে আছে পরিনীতি চোপড়ার সাইনা, সানিয়া মালহোত্রার পাগলাইত এবং সুধাংশু রায়ের চায়পত্তি।

সাইনা

এই মুভির তালিকার প্রথম নাম সাইনা। এটি ভারতের অন্যতম তারকা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল এর জীবনী নির্ভর একটি মুভি। এই মুভিতে সাইনার ভূমিকায় আমরা দেখতে পাবো পরিনীতি চোপড়াকে। ভারতের ব্যাডমিন্টন জগতের সবথেকে বড়ো তারকাদের মধ্যে একজন হলেন সাইনা নেহওয়াল। তার জীবনের প্রতিটি উত্থানপতন এবং তিনি কিভাবে একজন ব্যাডমিন্টন তারকা হয়ে উঠলেন তার কথা আপনাকে জানাবে এই সিনেমা। পরিনীতি চোপড়া ছাড়াও এই সিনেমায় অভিনয় করতে চলেছেন মানব কল, মেঘনা মালিক এবং অঙ্কুর বিকাল। আজকেই অর্থাৎ ২৬ মার্চ সিনেমাহলে রিলিজ করতে চলেছে সাইনা।

পাগলাইত

পরবর্তী ছবিটি হলো সানিয়া মালহোত্রা পাগলাইত। এই সিনেমাটিতে সানিয়া মালহোত্রা ছাড়াও অভিনয় করছেন আশুতোষ রানা, রঘুবীর যাদব এবং শ্রুতি শর্মা। এই ছবিতে আমরা সন্ধ্যা নামক একটি মেয়ের জীবন কাহিনী দেখতে পাচ্ছি। সেই মেয়েটি বিয়ের কিছু বছরের মধ্যেই স্বামীকে হারিয়েছেন। তারপর থেকেই মেয়েটিকে পরিবারের মানুষদের গঞ্জনা শুনতে হচ্ছে। কিন্তু সন্ধ্যার জন্য তার স্বামী একটি বিরাট বড় ইনসিওরেন্স রেখে গিয়েছেন। তার পরবর্তীতে নিজের মতো করে আলাদাভাবে একটি জীবন শুরু করে যেখানে হাসি মজা এবং প্রচুর পাগলামো রয়েছে। এই গল্পটি নিয়ে ২৬ মার্চ নেটফ্লিক্সে রিলিজ করতে চলেছে পাগলাইত।

চায়পাত্তি

এটি কোন রকম সম্পূর্ণ দৈর্ঘ্যের ছবি নয়। এটি একটি শর্টফিল্ম এবং এই সিনেমাটি তৈরি করেছেন জনপ্রিয় রেডিও কাহিনীকার সুধাংশু রায়। সিনেমাটিতে আমরা দেখতে পাবো সৌভিত সুজয়, অভিষেক সম্পন্ন এবং প্রিয়াঙ্কা সরকারকে। এবং ছবিটির নাম চায় পাত্তি। এই সিনেমাটির মূল গল্পটি লিখেছেন সুধাংশু রায় এবং পুনিত শর্মা। এটি মূলত একটি হিন্দি ভাষার হরর কমেডি সিনেমা। তিনজন বন্ধু প্ল্যানচেটের মতো কোনো একটি পদ্ধতির মাধ্যমে একটি ভূতকে ডেকে আনে। কিন্তু শেষে গিয়ে তাদের বেশ সমস্যার মুখোমুখি হতে হয়। ২৮ মার্চ রবিবার ইউটিউবে এই সিনেমাটি রিলিজ করতে চলেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster