১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

মামলা দায়ের আলিয়া ভাট ও পরিচালক সঞ্জয় লীলা বনশালীর বিরুদ্ধে

'পদ্মাবত' -এর পর ফের আইনি জটে বনশালীর ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’
Alia Bhatt_Gangubai Bengali News
আলিয়া ভাট ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ facebook.com/aliabhatt
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১৬:৫৭

করোনা (CoronaVirus) পরিস্থিতির ফলে বেশ কিছুদিন শুটিং বন্ধ ছিল, তবে নিউ নর্ম্যালে শুটিং ফের শুরু হতে না হতেই বিপাকে আলিয়া ভাট অভিনীত এবং সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi)। এমনকি মুম্বইয়ের সিভিল কোর্টে এই ছবির বিরুদ্ধেও মামলা করা হয়েছে গাঙ্গুবাঈয়ের পরিবারের পক্ষ থেকে। শোনা গিয়েছে, ছবির কাহিনি নিয়ে আপত্তি রয়েছে গাঙ্গুবাঈয়ের পরিবারের।

কীসের আপত্তি? এবিষয়ে দ্য প্রিন্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাবুজির অভিযোগ দ্য মাফিয়া কুইনস'র বহু অংশ মানহানিকর এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছে। এই উপন্যাসের মুদ্রণ ও প্রচার অবিলম্বে বন্ধ করা এবং গাঙ্গুবাইয়ের জীবনের উপর লেখা অধ্যায়গুলি মুছে দেওয়ার দাবি জানিয়েছেন, পাশাপাশি এই ছবির প্রোডাকশনও অবিলম্বে বন্ধের দাবি তুলেছেন গাঙ্গুবাইয়ের ছেলে। 

সূত্রে খবর, ২০১৭ সালে প্রথম গাঙ্গুবাঈয়ের জীবনকাহিনি নিয়ে সিনেমা তৈরি করার কথা প্রকাশ্যে আসে। সেই সময় সিনেমার নাম ঠিক হয়েছিল ‘হীরা মাণ্ডি’ এবং তাতে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra)। পরে সেই পরিকল্পনা বাতিল হয়ে গিয়ে, নাম পালটে রাখা হয় ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। জানুয়ারি মাসের গাঙ্গুবাঈয়ের চরিত্রে আলিয়া ভাটের (Alia Bhatt) লুক প্রকাশ্যে আসে। করোনার জন্য বেশ কিছুদিন ছবির শুটিং বন্ধ ছিল। ফের শুটিং শুরু করেছেন আলিয়া ভাট। সব কিছু ঠিক থাকলে  ২০২১ সালেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, বাস্তব নির্ভর ছবিকে নিজের মতো করে পর্দায় তুলে ধরতে এর আগেও বিতর্কের জেরে ছবির নাম পালটে ‘পদ্মাবত’ পর্যন্ত করতে হয়েছিল জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) কে। এবার ফের ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ নিয়ে বির্তকের মুখে পরিচালক।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster