১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

মুখ্যমন্ত্রীকে 'মামনি' বলে ডেকে আবার মায়ের নামে কটূক্তি! টলিউডে ব্যান করা হোক রুদ্রনীলকে : তোপ সোহমের

রুদ্রনীল যতক্ষণ সেটে থাকবেন ততক্ষণ কেউ কাজ করবেন না : টলিউডের সহকর্মীদের উদ্দেশ্যে বার্তা সোহমের
Soham Chakraborty Bengali News
সোহম চক্রবর্তী
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪৬

সদ্য ঘাসফুল ছেড়ে পদ্মফুলে আসা রুদ্রনীল ঘোষকে ব্যান করুক টলিউড, বিস্ফোরক দাবি তৃণমূল যুবনেতা তথা টলিউডের খ্যাতনামা অভিনেতা সোহম চক্রবর্তীর।  হঠাৎ এমন বক্তব্য কেন? দুই বন্ধুর সম্পর্ক এভাবে শেষ হয়ে গেল রাজনীতির জেরে? বছর চারেক আগে, ২০১৬ সালে ভোটেও তৃণমূলের হয়ে লড়েছিলেন দুজনে একসাথে। তবে সম্প্রতি রুদ্রনীল ঘোষ, গেরুয়া শিবিরে যোগদান করে একের পর এক বির্তকিত মন্তব্য করেছেন।

গত বৃহস্পতিবার বিজেপির দলীয় কার্যালয়ে রুদ্রনীল সরাসরি অভিযোগ করেন, ‘‘টলিউডে ‘মাফিয়ারাজ’ চলছে। যত কলাকুশলী দরকার, তার চেয়ে দ্বিগুণ লোক নিতে বলা হচ্ছে। প্রযোজকদের গলায় বন্দুক ঠেকিয়ে এই নিয়ম মানতে বাধ্য করা হচ্ছে। অতিরিক্ত লোকজন বসে বসে টাকা নিচ্ছে।’’

এরপরেই পাল্টা সোহম আনন্দবাজারকে জানিয়েছেন, "আমি চাই এই মন্তব্যের জন্য রুদ্রনীলকে এই ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ করা হোক!"

বিজেপিতে যোগদানের পর নিজের প্রাক্তন দলের বিরোধীতা করার জন্য, রুদ্রনীলকে সোহমের আরও তোপ- "রুদ্রনীলকে তো মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মামনি’ বলে ডাকতে শুনেছি আমি। যেই বিজেপি-তে গেলেন, অমনি মায়ের নামে খারাপ কথা বলতে শুরু করলেন? আমি তো স্বপ্নেও ভাবতে পারি না! বসে বসে মাসে ৩ লক্ষ টাকা পেয়ে তা কী করলেন রুদ্রনীল?’’

মাফিয়ারাজ প্রসঙ্গে আনন্দবাজারকে সোহম আরও বলেন, ‘‘আর মাফিয়ারাজ? সেটা তো বিজেপি করছে! ক্ষমতায় না এসেই সায়নী ঘোষ, দেবলীনা দত্তের মতো অনেক মহিলাকে ধর্ষণের হুমকি দিয়ে যাচ্ছে!’’

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster