৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

বোনের বিয়েতে প্রয়াত বাবার মোমের মূর্তি উপহার দিল ভাই, ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

স্ট্যাচুটিকে দেখেই বিস্ময়ে কেঁদে ফেলেন ওই পাত্রী
Father wax statue Bengali News
youtube.com/channel/UCmuLc4MywGlf6kpZrxsfgGw/channels
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জুন ২০২২
শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ১৭:৩২

মা-বাবার ছায়ায় যারা রয়েছেন তারা কতটা ভাগ্যবান তা আজ আপনারা বুঝতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। স্যোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই বিভিন্ন ভিডিও ভাইরাল হতে দেখি আমরা। কোনোটায় হাঁসির খোড়াক থাকে, কোথাও তথ্যসমৃদ্ধ ঘটনার বিবরণ, কোথাও আবেগের সুড়সুড়ি, তো আবার কোনোটা একেবারেই খাজা কন্টেন্ট। তবে সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আপনার চোখের জল আটকানো দায় হতে পারে।

ভিডিওতে দেখা গিয়েছে ওয়ারাঙ্গলের একটি বিয়েবাড়ির চিত্র। জমকালো পোশাকে জমজমাট বিবাহের অনুষ্ঠান। আর তার মাঝেই সকলের চোখে জল আর হতবুদ্ধতার ছাপ। বিষয়টা ঠিক কি? দেখা গিয়েছে, বিয়ের কনেকে তাঁর মৃত বাবার একটি মোমের স্ট্যাচু উপহারে দিয়েছে ভাই। যেই মুহুর্তে সে বিবাহ মন্ডপে উপস্থিত হচ্ছিল তখন‌ই হুইল চেয়ারে করে নিয়ে আসা হয় মুর্তিটিকে। পরনে পাঞ্জাবি, চোখে চশমা, অবিকল যেন একটা মানুষ। অথচ তাঁর জৌলুসসমৃদ্ধ দেহে কোনো প্রাণ নেই। স্ট্যাচুটিকে দেখেই বিস্ময়ে কেঁদে ফেলে পাত্রী। তাঁর মায়ের মুখে হতবুদ্ধতার ছাপ স্পষ্ট। অন্যান্য নিমন্ত্রিতদের‌ও দেখা গেল স্ট্যাচুটিকে ছুঁয়ে দেখতে। তার সাথে ছবি তুলতে।

চোখের নিমেষে ভিডিওটি ভাইরাল হয়েছে। শয়ে শয়ে লাইক শেয়ারের বন্যায় ভাসছে। তবে কমেন্ট বক্সে দেখা গেল অন্যকিছু। নেটিজেনরা কার্যত দুদলে ভাগ হয়ে নিজেদের বক্তব্য রাখছেন। একজন লিখেছেন, "খুব খারাপ ধারণা। মৃতদের মৃত থাকতে দেওয়ার একটি কারণ আছে। বিয়ের পর মূর্তিটির কী হবে? এটিকে ঘরে তালাবদ্ধ করবেন? এটি সবার জন্য যন্ত্রণাদায়ক। বেচারা স্ত্রী। কেউ কি তার কথা ভাবেনি? তাকে হতবাক দেখাচ্ছে। ২০ মিনিটের সুখ নিরাময়ের জন্য বছর নষ্ট হবে তাঁর।" আরেক নেটিজেনের কমেন্ট, "আমি কৌতূহলী তারা বিয়ের পরে এটি দিয়ে কী করবেন? একটি ঘরে তালাবদ্ধ রাখবেন? এটিকে হলের মধ্যে রাখবেন যাতে তিনি আপনার দিকে তাকাতে পারেন? উপরে একটি সলতে দিয়ে দেবেন যাতে কারেন্ট চলে গেলে মোমবাতি জ্বালতে পারেন? আমার উত্তর দরকার।" যদিও এক নেটিজেন জানিয়েছেন, "এটি সেই ভাইয়ের জন্য খুবই আবেগপ্রবণ এবং মিষ্টি একটি ব্যবহার। একজন অভিভাবক হারানো অতুলনীয় বেদনার থেকেই এমন মূর্তি বানানোর চিন্তা করতে পারে সে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster