২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

বেআইনি কাজ করি না, আমি ওই ধরনের ছেলেই না : বনি সেনগুপ্ত

নিয়োগ দুর্নীতিতে টলিউড তারকা বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল ইডি
Bonny sengupta Bengali News
বনি সেনগুপ্ত instagram@bonysengupta
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ মার্চ ২০২৩
শেষ আপডেট: ৯ মার্চ ২০২৩ ১৭:০৪

রাজ্যে নিয়োগ দুর্নীতিতে টলিউড তারকা বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই সমনে সাড়া দিয়ে একদিন আগেই ইডির দফতরে হাজির হলেন বনি সেনগুপ্ত। এই প্রথম নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোনো তারকার নাম জড়াল। হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই নাকি নাম এসেছে বনির। আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তলের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পেয়েছে ইডি আধিকারিকেরা। আর তাই-ই বনিকে জিজ্ঞাসাবাদের জন্য সমন।

বলে রাখা ভালো, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বনি সেনগুপ্ত যোগ দিয়েছিলেন বিজেপিতে। পরে অবশ্য বিজেপির সদস্যপদ ছেড়েও দেন তিনি। এরপরে সক্রিয় রাজনীতিতে তার নাম না ওঠেনি। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে রয়েছে বেশ কিছু অভিনেত্রীরও। বনির কয়েকজন এজেন্টকেও তলব করা হয়েছে বলেও খবর মিলেছে।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বনি বলেন, "জিরাটে আমি একটি শো করতে গিয়েছিলাম। তখনই আলাপ হয় কুন্তল ঘোষের সঙ্গে। পরিচিতি সূত্রেই কুন্তলের হয়ে অনেক স্টেজ শো করেছিলাম আমি। ওঁর সঙ্গে পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছিল। ২০১৭ সালে আমি একটি বিলাসবহুল গাড়ি কিনেছিলাম। সেসময়ে আমায় ৪০ হাজার টাকা দিয়ে সাহায্য করেছিলেন কুন্তল। ওই একটাই ব্যাঙ্ক ট্র্যানজাকশন রয়েছে ওঁর সঙ্গে আমার। আমি ইডিকে সমস্ত কিছুই দিয়েছি। কোনও বেআইনি কাজ আমার নেই, আমি ওই ধরনের ছেলেই না।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster