২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

কোন রহস্যময় 'অন্তর্জাল' কে কেন্দ্র করে আবর্তিত হবে বনি-কৌশানির নববিবাহিত জীবন?

চলতি মাসে মুক্তি পেতে চলেছে টলিউডের চর্চিত জুটির আসন্ন ছবি 'অন্তর্জাল'
Koushani Bonny breakup relationship pujo Bengali News
instagram.com/myself_koushani
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুলাই ২০২২
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ২০:৪৮

বিয়ের পিঁড়িতে বসলেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) এবং কৌশানি মুখার্জী (Koushani Mukherjee)। তাঁদের বিবাহিত জীবনে দেখা দিল একাধিক বিপদ। বছর ঘুরতে না ঘুরতেই 'অপহৃত' বনিকে নিয়ে শুরু হল কৌশানির সংগ্রাম। ভাবছেন তো, এতকিছু হল, আর কেউ কিচ্ছুটি জানলো না! আসলে এই প্রেক্ষাপটটি হল বনি এবং কৌশানির আসন্ন ছবি, 'অন্তর্জাল' (Antarjaal) এর উপজীব্য। এই প্রথম রহস্য রোমাঞ্চে ভরপুর থ্রিলারে, জুটি বেঁধেছেন টলিউডের এই চর্চিত জুটি।

অপূর্ব এবং লহরী সদ্য বিবাহিত দম্পতি। বলতে বাকি রাখে না, এই চরিত্র দুটিতেই অভিনয় করছেন বনি এবং কৌশানি। লহরী একজন লেখিকা। বিয়ের পর তাঁদের জীবনে ঘটতে থাকে একের পর এক বিপদ। মূলত 'অন্তর্জাল' একটি আর্থ-সামাজিক অরাজকতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যে প্রেক্ষাপটটি আমাদের ফেলে আসা অতিমারির ভয়াবহতার চিহ্ন বহন করছে। দেখা যাবে, এই করোনা, লকডাউনের ফলে মানুষ কিভাবে দুর্নীতিগ্রস্ত, অপরাধপ্রবণ হয়ে ওঠে! অপূর্ব ও লহরীর নববিবাহিত জীবনেও যার প্রভাব পড়ে গুরুতর ভাবে। অপহরণ করা হয় অপূর্বকে। তাঁকে উদ্ধার করার তাগিদে লহরীর লড়াই হল এই ছবির ভিত ।

ছবিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় টেলি তারকা প্রান্তিক ব্যানার্জীকে (Prantik Banerjee)। বনি এবং কৌশানি দর্শককে একের পর এক ছবি উপহার দিতে চলেছেন। তাঁদের জীবনে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর , 'বিকে এন্টারটেইনমেন্ট' (BK ENTERTAINMENT) নামের একটি সমবেত প্রযোজনা সংস্থার মালিকানা গ্রহণ করেছেন তাঁরা। বলা বাহুল্য প্রযোজনা সংস্থার নামটিও তাঁদের নামের প্রথম অক্ষরেই নামাঙ্কিত। এই প্রযোজনা সংস্থার প্রথম ছবির পোস্টারও মুক্তি পেয়েছে সম্প্রতি। 'ডাল বাটি চুরমা (চচ্চড়ি)' (Daal Baati Churma Chocchori) নামের এই ছবিটি হবে রান্না কেন্দ্রিক, যেখানে ইন্ধন জোগাবে প্রেম! দর্শকের পেটের সঙ্গে মনও ভরবে এই আশাই করা যায়। 'অন্তর্জাল' ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ২৯ তারিখে। মুকেশ পাণ্ডের (Mukesh Pandey) প্রযোজনায় এই ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন প্রার্জুন মজুমদার (Prarjun Majumdar)। কৌশানির চরিত্রই প্রাধান্য পেয়েছে বেশি এই ছবিতে। দেখা যাক তিনি কতটা সফলতার সঙ্গে মুগ্ধতার অন্তর্জালে দর্শককে আটকে রাখতে পারেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster