১৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

ভারতীয় চলচ্চিত্রের স্বর্ণযুগ ফুটে উঠবে রুপোলি পর্দায়, দোসর হবেন প্রসেনজিৎ চ্যাটার্জী

প্রায় এগারো বছর পর বলিউডে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জীকে
Prosenjit Chatterjee Bengali News
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় Instagram @prosenstar
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৩ ২২:১৮

তিনি বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম মূল স্তম্ভ। তাঁকেই বলা হয় বাংলার 'মিস্টার ইন্ড্রাস্ট্রি'। কিন্তু বলিউডের জমিতেও তিনি রেখে গেছেন তাঁর দক্ষতার ছাপ। দীর্ঘ এগারো বছর পর বলিউডে একটি ওয়েব সিরিজে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জীকে (Prosenjit Chatterjee)। বিক্রমাদিত্য মোটওয়ানি (Vikramaditya Motwane) পরিচালিত 'জুবিলী' (Jubilee) ওয়েব সিরিজে এক ঝাঁক বলিউড তারকার সঙ্গে দেখা যাবে টলিউড সম্রাটকে।

আগামী পয়লা বৈশাখই প্রসেনজিৎ চ্যাটার্জীর বাংলা ছবি, 'শেষ পাতা' (Sesh Pata) মুক্তি পেতে চলেছে। তার আগেই অভিনেতার সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি পোস্টকে ঘিরে, খুশির আবহ তৈরি হয়েছে বাঙালিদের মধ্যে। শীঘ্রই ওয়েব সিরিজে আত্মপ্রকাশ ঘটবে অভিনেতার। আর সেটি বাংলা সিরিজ নয়, একেবারে আরব সাগর পেরিয়ে জীবনের নতুন একটি সফরের উদ্যেশ্যে যাত্রা করেছিলেন প্রসেনজিৎ। এর আগে তিনি বলিউডের 'সাংহাই' (Shanghai) ছবিতে অভিনয় করেছিলেন। 'জুবিলী' ওয়েব সিরিজে ভারতীয় চলচ্চিত্র জগতের স্বর্ণযুগ ফুটে উঠবে।

তিন তরুণের চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত হওয়ার গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে 'জুবিলী'। ব্যাক্তিগত নানা সংগ্রামের সঙ্গে রয়েছে প্রেম, ঈর্ষা, বিশ্বাসঘাতকতার মত জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের দ্বন্দ্ব। অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari) , অপারশক্তি খুরানা (Aparshakti Khurana), রাম কাপুরসহ (Ram Kapoor) বলিউডের তাবড় ব্যাক্তিত্বের উপস্থিতি লক্ষ্য করা যাবে সিরিজ জুড়ে। ১০ টি পর্বের এই সিরিজ ধাপে ধাপে মুক্তি পাবে আমাজন প্রাইমে। প্রথম ধাপ মুক্তি পাবে ৭ এপ্রিল, এবং তার পরবর্তী অংশ মুক্তি পাবে ১৪ এপ্রিল। প্রসেনজিৎ-প্রেমীদের পয়লা বৈশাখ যে সত্যিই জমজমাট হয়ে উঠবে, তা আর বলতে বাকি রাখে না।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster