৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

আফগানিস্তানের পাশে দাঁড়াল বলিউড, ক্ষোভে ফেটে পড়লেন রিয়া চক্রবর্তী

আফগানিস্তানের বাসিন্দাদের নিয়ে চিন্তিত সোনু সুদ
Afghanistan Bollywood Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১
শেষ আপডেট: ১৬ আগস্ট ২০২১ ১৯:৫৯

তালিবানি দাপটে কাঁপছে আফগানিস্তান (Afghanistan)। তালিবানি শাসনের নয়া অধ্যায় শুরু হতেই, দেশ ছাড়ার হিড়িক আফগানিস্তানে।  রীতিমতো ঠাসাঠাসি করে বিমানে উঠছে মানুষ। বিমানের ভিতর জায়গা না পেতেই স্রেফ তালিবানি শাসন থেকে রেহাই পেতে প্রাণ হাতে নিয়ে কেউ উঠে পড়ছেন বিমানের ইঞ্জিনে। যার পরিণতি হল মর্মান্তিক। উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত্যু হল ২ জনের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও।

মর্মান্তিক ওই ঘটনার ভিডিও দেখে শিউড়ে উঠছেন প্রত্যেকে। গোটা বিশ্বের মানুষকে আজ অবাক করে দিয়েছে আফগানিস্তানের একটি ভিডিও। দেশ ছেড়েছেন বেশিরভাগ মানুষ। এই পরিস্থিতিতে আফগানিস্তানের মহিলা ও শিশুদের জন্য এবার চিন্তিত বলিউড তারকারা। টুইটারে সোনু সুদ (Sonu Sood) লিখেছেন, “সাহস রাখো আফগানিস্তান, সারা বিশ্ব তোমাদের জন্য প্রার্থনা করছে।”

গর্জে উঠে রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) লিখেছেন, "সারা বিশ্বে মহিলারা যখন সমান অধিকারের জন্য লড়াই করছেন, তখন আফগানিস্তানের মহিলাদের বিক্রি করে দেওয়া হচ্ছে। আফগানিস্তানের অবস্থা দেখে যন্ত্রণা হচ্ছে। বিশ্বের নেতাদের অনুরোধ করছি একই কড়া পদক্ষেপ নেওয়ার।"

ভিডিও শেয়ার করে মন ভাঙার ইমোজি দিয়েছেন স্বরা ভাস্কর।

অভিনেতা আফতাব শিবদাসানি লিখেছেন, "আফগানিস্তানের পরিস্থিতি খুবই চিন্তার। সেদেশের মানুষের জন্য প্রার্থনা করছি।"

অভিনেত্রী টিস্কা চোপড়া একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "কাবুলে বড়ো হওয়ার মধুর স্মৃতি আজও আমার মনে। যা হচ্ছে সেটা হৃদয় বিদারক। শান্তি পাঠাচ্ছি, সুন্দর কিন্তু কষ্টে থাকা দেশটার জন্য।"

টুইট করেছেন পরিচালক শেখর কাপুর। লিখছেন, "আফগানিস্তানের মানুষের জন্য বিশেষ প্রার্থনা করছি। বিদেশি শক্তির ঔপনিবেশিক উদ্দেশ্যে পূরণের জন্য একটা গোটা দেশ ধ্বংস হয়ে গেল।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss