২ নভেম্বর, ২০২৬
বিনোদন

দর্শক নন, এবার নিজেদের ছবি বয়কটের ডাক দিলেন অনুরাগ কাশ্যপ এবং তাপসী পান্নু

'দোবারা' ছবির পরিচালক এবং অভিনেত্রীর বয়কটের ডাক শুনে হতভম্ব অনুগামীরা
Tapsee 2 Bengali News
instagram.com/taapsee
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ৯ আগস্ট ২০২২
শেষ আপডেট: ৯ আগস্ট ২০২২ ৮:১৬

গত দুবছর ধরে বলতে গেলে বলিউডে সিনেমা বয়কটের একটি ট্রেন্ড (Trend) শুরু হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর (Sushant Singh Rajput) পর বিশেষত এই ট্রেন্ড সক্রিয় হয়ে ওঠে। যার কারণ স্বরূপ দাঁড়ায় বলিউডের স্বজনপোষণ (Nepotism)। কোনও 'স্টারকিড' অভিনেতা অভিনেত্রীর সিনেমা আসতে না আসতেই শুরু হয়ে যায় সেই ছবি বয়কটের ধুম। কিন্তু অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) পরিচালিত 'দোবারা' (Do Baaraa) ছবিটির ক্ষেত্রে ঘটল সম্পূর্ন বিপরীত ঘটনা। এক্ষেত্রে ছবি বয়কটের ডাক দিলেন খোদ পরিচালক এবং ছবির অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)।

অনুরাগ কাশ্যপ এবং তাপসী পান্নু বলিউডের যথেষ্ট প্রতিষ্ঠিত নাম। তাঁদের এহেন সিদ্ধান্তে রীতিমত চমকে গেছেন অনুগামীরা। এতদিন দর্শক, ছবি বয়কটের ডাক দিয়েছেন। কিন্তু পরিচালক বা অভিনেত্রী হয়ে নিজের ছবির বয়কটের ডাক দেবে, এ যে ভারী আশ্চর্যের ব্যাপার! আসলে এটিও তাঁদের ছবি প্রচারের কৌশল। পরিচালক এবং অভিনেত্রীর দাবি, কোনও ছবি বয়কট ট্রেন্ডিংয়ের অধীনে থাকলে, সেই ছবি বেশি প্রচার পায়। দর্শক হয়ত সেই ছবির সাফল্য চান না, কিন্তু সেই ছবিকে বয়কট করতে গিয়েই তাঁরা আদতে সেই ছবিরই প্রচার করে ফেলেন পরোক্ষ ভাবে। তাই সেই ছবির নামের পাশে বয়কট ট্রেন্ড জুড়লেও ছবিটির ক্ষতি তো হয়েই না, উপরন্তু লাভ হয়। ছবির প্রচার যাতে প্রকট ভাবে হয়, সেই কারণেই পরিচালক এবং অভিনেত্রী বয়কটের প্রসঙ্গ উত্থাপন করেছেন।

'দোবারা' ছবিটি আদ্য প্রান্ত রহস্যের মোড়কে ঘনীভূত হয়েছে। প্রাধান্য পেয়েছে কল্পকাহিনী। ছবিটির ট্রেলারে দেখা যায় তাপসীর চরিত্রটি তাঁর কন্যা এবং স্বামীকে নিয়ে নতুন বাড়ি এসেছেন। কিন্তু এই বাড়ি সংলগ্ন একটি স্থানেই বেশ অনেক বছর আগে মৃত্যু হয় এক শিশুর। নতুন বাড়িতে এসে এই পরিবার খুঁজে পায় একটি পুরনো টিভি। সেই টিভির মারফত যেন তাপসীর চরিত্র সংযোগ স্থাপন করতে পারছেন সেই মৃত শিশুর সঙ্গে। আসলে টিভিটি 'টাইম মেশিন' এর প্রতীকী। 'দোবারা' মুক্তি পাবে আগামী ১৯ আগস্ট।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured