২ নভেম্বর, ২০২৬
বিনোদন

'কফি উইথ করণ' এর মঞ্চে নিজেদের ব্যক্তিগত রসায়ন নিয়ে মুখ খুললেন কাজল এবং রানী

করণের প্রশ্নবাণের মুখে 'কুছ কুছ হোতা হে' এর দুই নায়িকা
Kajol Bengali News
instagram.com/kajol
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ২০:১৯

সম্প্রতি সম্প্রচারিত হল 'কফি উইথ করণ' (Koffee With Karan) সিজন ৮ এর ষষ্ট পর্ব। পরিচালক করণ জোহরের (Karan Johar) প্রশ্নবাণে এবার মুখোমুখি হলেন, তাঁরই পরিচালিত প্রথম ছবির দুই নায়িকা। ১৯৯৮ সালে 'কুছ কুছ হোতা হে' (Kuch Kuch Hota Hai) ছবির পরিচালনা দিয়ে, বলিউডে অভিষেক ঘটে করণের। ছবির নায়িকা ছিলেন কাজল (Kajol Devgan) এবং রানী মুখার্জী। সম্প্রতি 'কফি উইথ করণ' এর মঞ্চে এসে দুই নায়িকাই ভাগ করে নিলেন তাঁদের জীবনের নানা অভিজ্ঞতার কথা।

করণ যখন প্রথম পরিচালনার দায়িত্ব নেন, তখন তাঁর বয়স মাত্র চব্বিশ। পূর্ব অভিজ্ঞতা না থাকার দরুন, এবং বয়সে ছোট হওয়ার দরুন পরিচালক হয়েও তিনি কোণঠাসা থাকতেন। 'কফি উইথ করণ' এর মঞ্চে এসে সেই অভিজ্ঞতার কথাই কাজল ভাগ করে নিয়ে বলেন, করণ কখনও ভুল হলেও কারুর ওপর চিৎকার করেননি। বরং শান্ত থাকতেন। তাঁর এই স্বভাবের জন্য অনেকেই যে সুযোগ নিতে পারতেন, তা কাজলের বক্তব্যে স্পষ্ট।

অথচ একজন দায়িত্ববান পরিচালক হিসেবে তিনি তাঁর নায়িকাদের প্রতিটি বিষয়ের উপর খেয়াল রাখেন। যেমন চরিত্রের জন্য রানী মুখার্জীর নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের দায়িত্ব গ্রহণ করেন স্বয়ং কে.জো।

জনপ্রিয় এই বিনোদন অনুষ্ঠানের মাধ্যমেই উঠে আসে, 'থ্রি ইডিয়টস' (3 Idiots) এর মত ছবিকে প্রত্যাখ্যান করেছিলেন কাজল। যার কারণে আজও তিনি আফসোস করেন। উঠে আসে, অন স্ক্রিন তিন খানের মধ্যে কোন খানের সঙ্গে রানী মুখার্জী তাঁর রসায়ন উপভোগ করেন! এর একটাই উত্তর, 'কিং অফ রোম্যান্স', শাহরুখ খান (Shah Rukh Khan)।

যদিও রানী এবং কাজল দুজনকেই দেখা যায় তাঁদের দীর্ঘকালীন দূরত্ব নিয়ে মুখ খুলতে। একই পরিবারের অংশ হয়েও, একটি দীর্ঘ সময় ধরে তাঁরা একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন। কিন্তু দুজনেরই পিতৃবিয়োগ তাঁদের দুজনকে পুনরায় বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured