৩০ অক্টোবর, ২০২৬
বিনোদন

আম্বানিদের আয়োজনে মুগ্ধ প্রিয়াঙ্কা, আবেগতাড়িত বার্তা দিলেন সামাজিক মাধ্যমে

ভারতীয় শিল্প ও সংস্কৃতির উন্নতিসাধনের জন্য, শুরু হল আম্বানি পরিবারের নতুন যাত্রা
Priyanka Chopra Ambani Bengali News
instagram.com/priyankachopra

মুম্বই জুড়ে এখন উৎসবের রব। আর যে উৎসবের কান্ডারী হন স্বয়ং আম্বানি পরিবার, সেই উৎসব যেন হয়ে ওঠে আন্তর্জাতিক। দেশের তারকা তো বটেই, বিদেশের তারকাদের উপস্থিতিতেও আলাদা মাত্রা লাভ করে এই অনুষ্ঠান। তারই মাঝে এই অনুষ্ঠানের উদেশ্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, সামাজিক মাধ্যমে (Social Media) আবেগতাড়িত হয়ে পড়লেন বলিউডের 'দেশী গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।

ভারতীয় শিল্প ও সংস্কৃতির বিকাশ ও উন্নতিসাধনের জন্য মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং নীতা আম্বানি (Nita Ambani) নিয়েছেন এক অতুলনীয় উদ্যোগ। এটি নীতা আম্বানির স্বপ্নের প্রকল্প। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও গ্লোবাল সেন্টারে সদ্য উদ্বোধন করা হল 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার' (Nita Mukesh Ambani Cultural Centre) নামের এই প্রকল্পের। এই প্রকল্পের উদ্যেশ্য প্রসঙ্গে আম্বানি-ঘরনীর বয়ানে ধরা পড়েছে আমাদের প্রাচীন শিল্প সংস্কৃতির বিকাশের কথা। হাজার হাজার বছর ধরে আমাদের দেশের শিল্প শুধু টিকেই থাকেনি, বরং প্রতিনিয়ত উন্নত হয়ে উঠেছে। আর এই যুগে দাঁড়িয়ে তরুণ প্রজন্ম তাঁদের বুদ্ধিদীপ্ততায় এবং শিল্পবোধে যে ভারতীয় শিল্পের ঐতিহ্যকে অনেক দূর নিয়ে যাবে, তার প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে নীতা আম্বানির। ভারতীয় শিল্পের প্রতি এমন শ্রদ্ধা নিবেদনে গর্বে আবেগপ্রবণ হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা। তাঁর অনুভব ব্যক্ত করলেন সামাজিক মাধ্যমে।

প্রিয়াঙ্কা সামাজিক মাধ্যমে তাঁর এবং স্বামী নিক জোনাসের (Nick Jonas) সেই অনুষ্ঠানের উপস্থিতির মুহূর্ত ভাগ করে নিয়েছেন। শুধু তাই নয়, জানিয়েছেন নীতা আম্বানির প্রতি কৃতজ্ঞতাও। বলা বাহুল্য, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউডের তাবড় তাবড় তারকা মহলও। দেশের শিল্পের কদর করে এত বড় যে উদ্যোগ নিয়েছেন আম্বানি পরিবার, সেই ভেবেই গর্বিত হয়েছেন 'দেশী গার্ল'।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured