১৭ নভেম্বর, ২০২৬
বিনোদন

বডি শেমিংয়ের শিকার হয়ে স্বামী নিকের কাছে কান্নায় ভেঙে পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রযোজক থেকে সাধারণ মানুষ, একাধিকবার "বডি শেমিং" এর শিকার হয়েছেন 'দেশী গার্ল'
Priyanka Chopra New 4th Feb Bengali News
instagram.com/priyankachopra
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ২১:০৫

'মিস ওয়ার্ল্ড' থেকে 'দেশি গার্ল', সৌন্দর্যের নানারকম তকমা স্থান পেয়েছে তাঁরই মুকুটে। তিনি, প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ২০০০ সালে 'মিস ওয়ার্ল্ড' খেতাব জয়ী এই অভিনেত্রীর চলার পথ, মোটেই সুগম নয়। বরং বারবার তাঁকে তাঁর বাহ্যিক সৌন্দর্য নিয়ে তোপের মুখে পড়তে হয়েছে। ছোট থেকে শ্যামবর্ণের ছিলেন বলে সহপাঠীদের হাসির খোরাক হয়েছেন 'দেশি গার্ল'। পরবর্তীতে প্রযোজক থেকে আম জনতা, তাঁদের দ্বারাও শারীরিক কটূক্তির শিকার হতে হয় অভিনেত্রীকে। এমনকী একটি সাম্প্রতিক ঘটনার জেরে, স্বামী নিক জোনাসের (Nick Jonas) কাছে কান্নায় ভেঙে পড়েন প্রিয়াঙ্কা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, বেশ কিছুদিন আগেই তিনি ফের শিকার হয়েছেন 'বডি শেমিং' (Body Shaming) এর। বলিউডে 'ডেবিউ' অভিনেত্রী থেকে খলনায়ক, বিভিন্ন বিভাগে সেরার শিরোপায় ভূষিত হয়েছেন অভিনেত্রী। দেশ ছাড়িয়ে, বিদেশেও নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। তিনি জানান, কিছুদিন আগে এক ব্যাক্তি তাঁকে তাঁর শরীর নিয়ে কটাক্ষ করে বলেন, তিনি সু-স্বাস্থ্যের অধিকারী নন। তাঁর শারীরিক আকৃতি, আদর্শ শরীরের উদাহরণ হিসেবে কখনওই বিবেচ্য হতে পারে না। দীর্ঘদিন ধরে, নিজের শরীরের প্রতি এমন কু-মন্তব্য শুনে এলেও, এই ঘটনার পর স্বামীর কাছে কান্নায় ভেঙে পড়েন তিনি।

শরীর নিয়ে প্রায়ই কটু মন্তব্য শুনতে হয়েছে অভিনেত্রীকে। এমনকী 'মিস ওয়ার্ল্ড' হওয়ার পরও এক প্রযোজক তাঁর শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বরাবরই বেশ স্বাস্থ্য সচেতন প্রিয়াঙ্কা। যোগ্যতার দিক দিয়ে কোনও কমতি তো নেইই তাঁর, বরং অন্যান্য বলিউড অভিনেত্রীদের তুলনায় বেশ উচ্চ স্থানে অবস্থান করেন তিনি। স্বামী, একরত্তি সন্তান নিয়ে তাঁদের সুখের সংসার। তবুও এক এক সময় এমন আকস্মিক কোনও ঘটনা জীবনে ঘটে যায়, যা জীবনের স্বাভাবিক ছন্দকে প্রভাবিত করে তোলে। যেমনটি হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষেত্রেও। এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত তাঁর আসন্ন কাজ নিয়ে। রিচার্ড ম্যাডেনের (Richard Madden) বিপরীতে তাঁকে প্রাইম ভিডিও সিরিজ, 'সিটাডেল' (Citadel) এ দেখা যাবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster