১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

একেই বলে অন্তরের টান! বান্ধবীর সঙ্গে অজ্ঞাতেই 'টুইনিং' করে ফেলে অবাক হলেন মৌনি রায়

আসন্ন 'ব্রহ্মাস্ত্র' ছবিতে গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করেছেন বঙ্গ তনয়া মৌনি রায়
Mouni friend Bengali News
instagram.com/imouniroy
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ আগস্ট ২০২২
শেষ আপডেট: ৩ আগস্ট ২০২২ ১০:২০

বাংলায় জন্ম হলেও, খুব কম বয়সেই মৌনি রায় (Mouni Roy) হয়ে উঠেছিলেন সারা ভারতের পরিচিত মুখ। বালাজী টেলিফিল্মসের (Balaji Telefilms) হাত ধরে পা রাখেন রূপোলী দুনিয়ায়। সম্প্রতি তাঁর ঘনিষ্ঠ বান্ধবী, লরেন গোটলেইবের (Lauren Gottlieb) সঙ্গে কিছু ছবি ইনস্টাগ্রামে (Instagram ) আলোড়ন ফেলেছে। ছবিতে দেখা যাচ্ছে, তাঁরা দুজন প্রায় একই রকমের পোশাক পরিহিত। যে কারণে ছবিগুলি বেশি করে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছিল, তার কারণ হিসেবে মৌনি নিজেই ছবির ক্যাপশনে স্পষ্ট করেছেন। তাঁদের পোশাকের এই সাদৃশ্য, অর্থাৎ 'টুইনিং', সম্পূর্নভাবে নাকি কাকতালীয়!

২০০৬ সাল নাগাদ 'কিউকি সাস ভি কাভি বহু থি' (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) ধারাবাহিকের 'কৃষ্ণা তুলসী'র নাম ছড়িয়ে গেছিল সারা ভারতের মানুষের মুখে মুখে। বাড়তে থাকে এই বঙ্গ তনয়ার জনপ্রিয়তা। একাধিক ধারাবাহিকে নিজের জাত চেনানোর সঙ্গে, হয়ে উঠেছেন বলিউডের অন্যতম 'ফ্যাশন আইকন'। প্রায়শই তাঁর বিভিন্ন তাক লাগানো স্টাইল স্টেটমেন্ট ধরা পড়ে সামাজিক মাধ্যমে। সদ্য তিনি তাঁর অতি প্রিয় বান্ধবী লরেন গোটলেইবের সঙ্গে মধ্যাহ্ন ভোজনে যান। সেখানেই নাকি দুজন দুজনকে দেখে চমকে ওঠেন। কারণ তাঁদের দুজনের পরিহিত পোশাকের রং যেমন এক, ধরনও প্রায় এক। অথচ তাঁরা কেউ কাউকে জানিয়ে পড়েননি। এই ধরনের 'টুইনিং' তাঁদের অজ্ঞাতে ঘটেছে বলেই তাঁরা বিস্মিত হয়েছেন। মৌনি তাঁদের ছবি পোস্ট করে সেই বিস্ময়ের কথাও উল্লেখ করেন। লরেন সেই ছবির কমেন্টে লেখেন, একেই বলে ভাগ্য!

বহু প্রতীক্ষিত ছবি, অয়ন মুখার্জী (Ayan Mukerji) পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) মুক্তি পেতে চলেছে চলতি বছরে। ছবিটিতে মুখ্য ভূমিকায় রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt) থাকলেও, মৌনি একটি বিশেষ চরিত্রে আছেন। ছবিটি অতিমানবিক শক্তির (Supernatural Power) ওপর গড়ে উঠেছে। মৌনির চরিত্রটিও বেশ 'ইন্টারেস্টিং'। ইতিমধ্যেই তাঁর চরিত্র প্রশংসা কুড়িয়েছে। এমনকি মানুষ তাঁর চরিত্রের সঙ্গে হলিউডের মার্ভেলের ছবির এক চরিত্র, 'ওয়ান্ডা'র তুলনা পর্যন্ত টেনে এনেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster