১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

বাংলা ছবিতে বলিউড অভিনেতা রীতেশ! মুখ্য চরিত্রে ঋতুপর্ণা

এর আগেও ডেভিড ধাওয়ানের ‘ডু নট ডিসটার্ব’ ছবিতে ঋতুপর্ণার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রীতেশ
Rituparna Riteish Bengali News
instagram.com/riteishd,/rituparnaspeaks
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ১৭ জুলাই ২০২১
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ১৭:৫৯

বাংলা ছবিতে এবার অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ (Riteish Deshmukh)।

আর সেই সিনেমাতেই মূল চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। 

ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। রীতেশকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে বলেই খবর। জানা যাচ্ছে, স্প্যানিশ ছবি ‘জুলিয়াস আইস’-এর বাংলা রিমেক হবে ‘অন্তর্দৃষ্টি’। উল্লেখ্য, এর আগে ডেভিড ধাওয়ানের ‘ডু নট ডিসটার্ব’ ছবিতে ঋতুপর্ণার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রীতেশ।

গল্প অনুযায়ী, এটি একটি সাসপেন্স থ্রিলার। এক অন্ধ মেয়ে কীভাবে বোনের মৃত্যুর প্রতিশোধ নেবে, সেটাকে কেন্দ্র করেই এগিয়েছে গল্প। আর সেখানেই দিদি এবং বোন-এই দ্বৈত ভূমিকাতেই অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যদিকে রীতেশ এখানে ক্যামিওর চরিত্রে। সিনেমায় একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে দেখা যাবে অভিনেত্রীর বসের ভূমিকায়। 

সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, "আমার সঙ্গে অন্তর্দৃষ্টিতে একটি ক্যামিও করেছে রীতেশ দেশমুখ। এক প্রাইজ বিতরণ অনুষ্ঠানে আমার বসের চরিত্রে রয়েছে ওঁ। এটাই কবীরজীর সঙ্গে রীতেশের প্রথম কাজ। ওঁ আমার সঙ্গে এবং কবীরজীর সঙ্গে কাজ করে খুব খুশি। একদিন সারাদিন ধরে ছবির শ্যুটিং হয়েছে। দারুণ অনুভূতি ছিল। এই ছবিটা অনেকগুলো ভাষায় রিমেক হচ্ছে। সবার প্রথমে বাংলাটা মুক্তি পাবে। আপাতত মুম্বইতে শ্যুটিং হচ্ছে। বাকিটা দেরাদুনে হয়েছে। খুব শীঘ্রই শ্যুটিং শেষ হবে মনে হচ্ছে।"

অভিনেত্রী আরও জানান, "রীতেশ বলেছে বাংলা ছবির প্রতি ওঁর অনেক শ্রদ্ধা। কোনও দিন ভাল স্ক্রিপ্ট পেলে বাংলা ছবিও করতে চায় ওঁ। আমার আর কবীরজীর সঙ্গে কাজ করে ওর দারুণ অভিজ্ঞতা হয়েছে। কারণ বাংলা ছবির একটা বিরাট মাপের অগ্রাধিকার রয়েছে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster