১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

১৫ বছরের বৈবাহিক জীবনের ইতি আমির খান ও কিরণ রাওয়ের, অনুঘটক কি ফতিমা সানার প্রেম?

শনিবার সকালে আমির খান ও কিরণ রাও তাদের ডিভোর্সের ঘোষণা করে
aamir kiran fatima sana Bengali News
আমির কিরণ ফতিমা instagram.com/amirkhanactor_/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ জুলাই ২০২১
শেষ আপডেট: ৩ জুলাই ২০২১ ১৬:২২

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় বলিউড (Bollywood) অভিনেতা আমির খান (Aamir Khan) ও তাঁর স্ত্রী কিরণ রাও (Kiran Rao)। আজ অর্থাৎ শনিবার সকালে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে আমির খান ও কিরণ রাও জানিয়েছেন, "এই ১৫ বছরের দাম্পত্য আমরা দুজনে মধুর কিছু মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি যা হাসি এবং আনন্দে ভরা। আর এর মধ্যে দিয়েই দুজনের সম্পর্কে ধীরে ধীরে বিশ্বাস, সম্মান ও ভালোবাসা জন্ম নিয়েছিল। এখন আমরা দুজনেই জীবনের নতুন পর্ব শুরু করতে চলেছি। তবে স্বামী-স্ত্রী হিসাবে নয়। বরং আমরা একটা পরিবার হিসেবে এবং একে অপরের অভিভাবক হয়ে পরবর্তী জীবন কাটিয়ে দেবো।" স্বভাবতই তাঁদের হঠাৎ বিবাহ বিচ্ছেদে হতবাক হয়েছে গোটা নেট মহল।

এছাড়া বিজ্ঞপ্তিতে আমির খান ও কিরণ রাও বলেছেন, "এই সিদ্ধান্ত হঠাৎ করে নয়। আমরা বহুদিন আগে থেকেই আলাদা হয়ে যাবার কথা চিন্তা করছিলাম। কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা করছিলাম। তবে আমাদের সিদ্ধান্তে আমাদের সন্তানের ওপর কোনো প্রভাব পড়বে না। দুজন মিলে আজাদকে বড় করে তুলবো। একসঙ্গে ছবি এবং পানি ফাউন্ডেশনের কাজ করব। আমাদের বন্ধু, আত্মীয় পরিজন সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এই কঠিন সময়ে আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা চায়। আমরা এই বিবাহ বিচ্ছেদকে শেষ নয়, জীবনের নতুন পর্ব শুরু হিসাবে দেখছি।"

নেট মাধ্যমে এই বিজ্ঞপ্তি পোস্ট হতেই তা চোখের পলকে ভাইরাল হয়ে যায়। অনেকেই তাদের প্রিয় অভিনেতার এমন বিজ্ঞপ্তি দেখে হতবাক হয়ে গেছে। অনেকেই বিশ্লেষণ শুরু করেছে যে ঠিক কি কারণে বিবাহের ১৫ বছর পর তাঁদের এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে। অনেক নিন্দুক এর পিছনে "দঙ্গল" ছবিতে বলিউড জগতে পা দেওয়া ফতিমা সানা শেখের কথা তুলে আনছেন। আসলে বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী ফতিমা সানা শেখের সাথে আমির খানের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০১৬ সালে দঙ্গল ছবির অডিশন থেকেই বেশ ভাল সম্পর্ক আমির ফতিমার। বলিউডের নানা পার্টিতে তাদের দুজনকে একসাথে দেখা গিয়েছে। এমনকি মুম্বাইয়ের বহু জায়গাতে হাতে হাত রেখে এই জুটিকে ক্যামেরাবন্দি করা হয়েছিল। অনেকেই মনে করছেন ফতিমার প্রতি আমিরের দুর্বলতা শেষ পর্যন্ত দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছে। তবে এই বিষয়ে আমির খান নিজে থেকে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে এক সাক্ষাৎকারে প্রতিমা বলেছিলেন, "আমিরকে আমার ভালো লাগে। আর সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে কোন প্রেমের সম্পর্ক নেই। আমিরকে আমি মেন্টর মনে করি। এই গুঞ্জন একেবারেই সঠিক নয়।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster