১২ নভেম্বর, ২০২৬
বিনোদন

ভামিকার প্রথম ছবি প্রকাশ্যে আসার পর মুখ খুললেন বিরুস্কা

ভাইরাল সেই ছবি প্রকাশ্যে না আনার অনুরোধ করেছেন বিরাট-অনুষ্কা
Virat Anushka viral photo of Vamika Bengali News
https://instagram.com/virat.kohli
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১২:৩৮

গতকালই প্রথম প্রকাশ্যে এসেছিল বিরুস্কার (Virat-Anushka) কন্যা ভামিকার (Vamika) ছবি। ভারত-সাউথ আফ্রিকা ক্রিকেট ম্যাচ চলাকালীন ঘটে এই ঘটনা। মাঠে তখন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৬৩ বলে ৫০ রান করে ফেলেছেন ততক্ষণে।

বিষয়টি অন্যভাবে সেলিব্রেট করেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কিং কোহলি। আর তখনই ঘটে বিপত্তি।

অন ক্যামেরায় চলে আসে বিরুস্কার কন্যা ভামিকার প্রথম ছবি। মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি। গতকাল থেকে নেটিজেনরা দুইভাগে বিভক্ত হয়ে গোটা ঘটনার সমালোচনা শুরু করেন। এমন অবস্থায় বিরাট এবং অনুষ্কা তাঁদের ইনস্টা স্টোরিতে বিষয়টি তুলে ধরলেন।

Virat story Bengali News
instagram.com/virat.kohli

কী লেখা রয়েছে সেই ইনস্টা স্টোরিতে? তিনি বলেছেন, "আমরা বুঝতে পেরেছি গতকাল স্টেডিয়ামে আমাদের কন্যার ছবি প্রকাশ্যে আসে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। আমরা জানাতে চাই যে ওইখানে যে ক্যামেরা ছিল তা আমরা জানতাম না।" তিনি আরও উল্লেখ করে বলেছেন, "আমাদের অনুরোধ দয়াকরে ভামিকার ছবি তুলবেন না কিংবা কোথাও প্রকাশ করবেন না। এর কারণ আমরা আগেই জানিয়েছি। ধন্যবাদ।"

উল্লেখ্য, এর আগেই বিরুস্কা জানিয়েছিলেন, তাঁদের কন্যার ছবি প্রকাশ্যে তাঁরা আনতে চান না। তাঁরা বলেছিলেন, পাপারাৎজিদের ক্যামেরার ফ্ল্যাশের আড়ালেই বেড়ে উঠুক সন্তান। কিন্তু রবিবারে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ম্যাচ চলাকালীন সেই বিষয়টি আর চাপা থাকে নি। প্রকাশ্যে চলে আসে বিরুস্কার কন্যা ভামিকার প্রথম ছবি। মা অনুষ্কা আঙুল দিয়ে ভামিকাকে দেখিয়ে দিচ্ছেন বাবা বিরাটের অর্ধশত রানের কৃতিত্ব। এমনকী কিং কোহলি ব্যাট হাতে এই অর্ধশত রানটি নিজের কন্যাকে উপসর্গ করেন। যদিও ততক্ষণে অন ক্যামেরায় নিজেদের অজান্তেই চলে এসেছে ভামিকার প্রথম ছবি। এই নিয়ে গতকাল থেকে কম জলঘোলা হয়নি। কার্যত পরিস্থিতি সামাল দিতে বিরুস্কা সকলের কাছে নিজেদের ইনস্টা স্টোরিতে গোটা বিষয়টি তুলে ধরেছেন বলে খবর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster