১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

'সম্মান করি বলেই তো গার্জেন কল করলাম!' কটাক্ষের বিরুদ্ধে ফের সরব প্রতিবাদী 'বং গাই'

বান্ধবীকে নিয়ে অশ্লীল মন্তব্য করায় সোচ্চার হয়েছেন কিরণ দত্ত
Kiran Alu 2 Bengali News
instagram.com/aaluthefrenchfry
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ১২:৫৬

সদ্য কিনেছেন নতুন গাড়ি। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করতে না করতেই ধেয়ে এল অশ্লীল মন্তব্য। 'বং গাই' (Bong Guy) কিরণ দত্তের (Kiran Dutta) নতুন গাড়ির সামনে দাঁড়ানো একটি ছবিতে, তাঁর বান্ধবীকে নিয়ে করা মন্তব্যে এক নেটিজেন পরিচয় দিলেন তাঁর বিকৃত মনস্তত্ত্বের। আর তাতেই পাল্টা 'জবাব' দিলেন কিরণ। বান্ধবীর হয়ে প্রতিবাদে নামতে গিয়ে, প্রতি আক্রমণে আক্রমণকারীর মায়ের প্রসঙ্গ তুলে এনে নেটিজেনদের তোপের মুখে পড়লেন 'বং গাই'।

নতুন ভিডিও আসার খবর প্রচার করতেই, কিরণের কমেন্ট বক্স হয়ে উঠল ফের উত্তপ্ত। একাংশের দাবি, মাতৃস্থানিয়া কাউকে এইভাবে অপদস্ত করা মোটেই উচিত হয়নি কিরণের। জনৈক নেটিজেন লিখেছেন, 'মাকে গালাগালি করা উচিত নয়, প্রত্যেক মেয়েকেই সম্মান করা উচিত।' এর উত্তরে কিরণ জানিয়েছেন, 'সম্মান করি বলেই তো গার্জেন কল করলাম!'

Kiran Dutta reply Bengali News
facebook.com/kiran.dutta.7587

আবার অনেকেই দাঁড়িয়েছেন প্রিয় ইউটিবারের (Youtuber) পাশে। মান্যতা দিয়েছেন, বান্ধবীর জন্য লড়াই করবার তাঁর এই মানসিকতাকে। কিরণ তাঁদের উদ্দেশ্যে বলেছেন, বন্ধু এমন তৈরি করা উচিত, যাঁরা অসময়েও আপনার পাশে দাঁড়াবেন, এবং আপনার হয়ে লড়বেন। অন্যায়ের প্রতিবাদ যে সবসময় করা উচিত, মুখে আঙ্গুল দিয়ে বসা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া, সে নিয়ে বারবার সরব হচ্ছেন জনপ্রিয় ইউটিউবার।

কিরণ ছিলেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। পোস্টটিতে আলাদা ভাবে কমেন্ট করে তাই তিনি লিখেছেন, 'ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট তো, যে যেই ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই বোঝানো শিখে এসেছি।'

Kiran D own Bengali News
facebook.com/kiran.dutta.7587

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster