১৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

অসমাপ্ত রহস্য সমাধানের মুখে, মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত 'ইন্দু ২'

আগামী বছর জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে ইশা সাহা অভিনীত 'থ্রিলার' ওয়েব সিরিজ
Ishaa Saha4 Bengali News
ইশা সাহা -
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ৭:২৮

শীতকালের আমেজকে আরও জমিয়ে দিতে, রহস্য গল্পের জুড়ি মেলা ভার। তাতে যেমন উত্তেজনা বৃদ্ধি পায়, তেমনই শিহরণ। তার ওপর ২০২৩ এর জানুয়ারি আরও জমে উঠতে চলেছে বহু প্রতীক্ষিত 'ইন্দু ২' (Indu 2) এর মুক্তিকে কেন্দ্র করে। ইশা সাহা (Ishaa Saha) অভিনীত এই ওয়েব সিরিজটি (Web Series) ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের (Hoichoi) অন্যতম সাড়া জাগানো উপস্থাপনা।

চলতি বছরে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পায় 'ইন্দু' (Indu)। মুখ্য ভূমিকায় অভিনেত্রী ইশা সাহা। এটি একটি রহস্য গল্প। বনেদী বাড়ির বিবাহযোগ্যা কন্যা ইন্দ্রানী, ওরফে ইন্দু বিবাহের পূর্বেই সম্মুখীন হয় নানা আজগুবি ঘটনার। ঠিক যেন এই বিবাহ না করবার ইঙ্গিত হিসেবে একটার পর একটা অঘটন ঘটতে থাকে। কখনও তত্বে মাছের পেটে বিষ পাতা, কখনও বা ছুঁচ ফোঁটা! বিয়েকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয় ইন্দুর জীবনে। যে রহস্য নতুন সংসারে গিয়ে আরও প্রকট হয়ে ওঠে। প্রতি মুহুর্তে বিপদ হাতছানি দেয় তাঁর জীবনে। কিসের সেই ইঙ্গিত, কিভাবেই বা করবে ইন্দু রহস্যমোচন, সেই আভাসটুকু নিয়ে 'ইন্দু'র প্রথম ভাগ মুক্তি পায়।

'ইন্দু'র জনপ্রিয়তার কারণে, পরের ভাগের জন্য অপেক্ষা করা দুষ্কর হয়ে উঠছিল সিনেমা প্রেমীদের কাছে। হইচইয়ের ষষ্ঠ বর্ষপূর্তির সময় বেশ কিছু আসন্ন কাজ নিয়ে ঘোষনা করা হয়। সে সময় উঠে আসে 'ইন্দু ২' এর কথা। দর্শক যেন হাঁফ ছেড়ে বাঁচেন। এই সিরিজে গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন পায়েল দে (Payel De), মানালি দে (Manali Dey) , সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhyay), চন্দ্রনীভ মুখোপাধ্যায় (Chandraniv Mukhopadhyay)প্রমুখ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster