১৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

চার নারী, এবং তাঁদের ভিন্ন মনস্তত্ত্ব নিয়ে মুক্তি পেতে চলেছে 'গভীর জলের মাছ'

সাংসারিক টানাপোড়েন, মানসিক দ্বন্দ্ব এবং রহস্য নিয়ে আবর্তিত হবে সাহানা দত্তের আসন্ন ওয়েব সিরিজ
Swastika Dutta own Bengali News
instagram.com/swastika023

চাপা বা ধূর্ত স্বভাবের এমন ব্যাক্তিত্ব, যাঁর মতিগতি বোঝা বেশ অসাধ্য, তাঁদের আমরা একটি বিশেষ ভাবধারার মাধ্যমে সম্বোধন করে থাকি। সেটি হল, 'গভীর জলের মাছ', অর্থাৎ যিনি ধরা ছোঁয়ার বাইরে। হইচই (Hoichoi) ওটিটি মাধ্যমে এমনই এক বিষয়বস্তুর ওপর আলোকপাত করে, সাহানা দত্ত (Sahana Dutta) নির্মাণ করেছেন 'গভীর জলের মাছ' (Gobhir Joler Maach) ওয়েব সিরিজটি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার চারজন জনপ্রিয় নায়িকা (Tollywood Actress)। সম্প্রতি তাঁদের চরিত্রের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে।

আরত্রিকা, বিশাখা, চন্দ্রিমা এবং দিতি। তাঁদের ভিন্ন সংসার যাপন, ভিন্ন পারিপার্শ্বিকতা। আপাত দৃষ্টিতে তাঁদের একে অপরের থেকে চালচলন বা হাবভাব ভিন্ন লাগলেও, কোনও এক অজানা মানসিক দ্বন্দ্ব তাঁদেরকে একত্র করেছে। প্রকাশ্যে আসা প্রথম ঝলকে দেখা যাচ্ছে, চন্দ্রিমা বাদে বাকি তিনজনই, একটি নেকলেস নিয়ে বেশ চিন্তিত। পরক্ষনেই তাঁদের সঙ্গে দেখা যাচ্ছে তাঁদের পুরুষ সঙ্গীকে। কতটা যে সুখী তাঁদের দাম্পত্য, সেই নিয়েও প্রশ্ন জাগছে সেই মুহূর্তে! আবার চন্দ্রিমাই বাকি তিনজনকে একত্র করে, এমন কিছু একটি পরামর্শ দিচ্ছেন, তা যেন কোনও এক বিপদ থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসার ইঙ্গিত! কিন্তু পুরোটার মধ্যেই রয়েছে ধোঁয়াশা, রহস্য!

ওয়েব সিরিজটির পোস্টারটিও বেশ তাৎপর্যবাহী। একটি জল ভর্তি পাত্রে, চারটি মাছ। নামের জন্য যে এমন ছবি, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই! আবার এই চারটি মাছ যে চার নায়িকা, তা নিয়েও কোনও দ্বিমত থাকে না। তাঁদের মতিগতি বোঝা সত্যিই দায়! আরাত্রিকা, বিশাখা, চন্দ্রিমা এবং দিতির ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে স্বস্তিকা দত্ত (Swastika Dutta), ঊষসী রায় (Ushashi Roy), অনন্যা সেন (Anannya Sen) ও তৃণা সাহা (Trina Saha)। তাঁদের চরিত্রের সজ্জা দেখে বোঝাই যাচ্ছে, প্রত্যেকটি চরিত্রই বেশ 'চ্যালেঞ্জিং'। আগে তাঁরা এই ধরনের চরিত্রে অভিনয় করেননি। খুব শীঘ্রই হইচইয়ে মুক্তি পাবে চার নারীর মানসিক দ্বন্দ্বে আবর্তিত এই উপস্থাপনাটি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster