২ নভেম্বর, ২০২৬
বিনোদন

'মনের মানুষ' হয়েও প্রসেনজিৎকে পাওয়া কি সত্যিই সহজ? উত্তর দেবে 'প্রসেনজিৎ weds ঋতুপর্ণা'

আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে 'প্রসেনজিৎ weds ঋতুপর্ণা'

'বিয়ে করছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা!', ' প্রসেনজিৎ ঋতুপর্ণার বিয়ে?' এমনই কিছু প্রশ্ন নিয়ে আট থেকে আশি প্রত্যেক মানুষের কপালেই ভাঁজ পড়ছিল, বেশ কিছু মাস ধরে। কিন্তু 'প্রসেনজিৎ weds ঋতুপর্ণা' (Prosenjit weds Rituparna) নিয়ে কোনও খবর প্রকাশিত হতেই কপালের ভাঁজ মিলিয়ে যায়। মানুষ বুঝতে পারেন, আসলে কথা হচ্ছিল সম্রাট শর্মার (Samrat Sharma) আসন্ন ছবি নিয়ে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ছোট পর্দার পরিচিত মুখ ইপ্সিতা মুখার্জী (Ipsita Mukherjee) , এবং বড় পর্দার অন্যতম 'হার্টথ্রব' ঋষভ বসু (Rishav Basu)। বলা বাহুল্য, তাঁদের চরিত্রের নামই, ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ।

এখন স্বভাবতই প্রশ্ন জাগে, কি নিয়ে গল্প! আর চরিত্রের নামের সঙ্গেই বা কোন যোগসূত্র রয়েছে! গল্প আপাত দৃষ্টিতে বেশ গোলমেলে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ট্রেলারে দেখা যাচ্ছে, ঋতুপর্ণা নামের এক বিবাহযোগ্যা যুবতী, যাঁর 'মনের মানুষ', 'মিস্টার ইন্ড্রাস্ট্রি' প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee)। প্রসেনজিৎ অভিনেতা, স্ত্রী এবং ছেলে সহযোগে তাঁর সুখী গৃহকোণ, তবুও মধ্যবিত্ত পরিবারের ঋতুপর্ণার জীবনে যেন তিনিই 'অমর সঙ্গী'। এদিকে ঘটনাচক্রে তাঁর বিয়ে হয়ে যায় প্রসেনজিৎ নামের এক যুবকের সঙ্গে। এই প্রসেনজিৎ তাঁর 'কাছের মানুষ' হয়ে উঠতে চাইলেও, ষাট বছরের 'বুড়ো' প্রসেনজিৎই তাঁর মনের 'দোসর' হয়ে থাকলেন। ফলে নবদম্পতির মধ্যে দেখা দিল মনোমালিন্য। সকল বাধা দূর হয়ে, তাঁদের নিজেদের 'দৃষ্টিকোণ' কি সত্যিই একদিন মিলবে? তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে ২৫ নভেম্বর পর্যন্ত।

ছবিটিতে প্রযোজক এবং অবশ্যই ক্যামিও চরিত্র হিসেবে পাওয়া যাবে স্বয়ং প্রসেনজিৎ চ্যাটার্জীকে, এবং বিশেষ চরিত্রে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্তও (Rituparna Sengupta)। মানসী সিনহা (Manasi Sinha), অভিজিৎ গুহ (Avijit Guha) প্রমুখ তাবড় শিল্পীদের উপস্থিতি লক্ষ্য করা যাবে। ছবিটিতে আসলে এক অবুঝ, 'ছেলেমানুষি' আবদারকে ঘিরে, বাস্তব হয়েও কঠিন মনস্তত্ত্ব তুলে ধরা হয়েছে। যেমন, ভালোবাসা কঠিন, ভালো থাকা আরও কঠিন, তার চেয়েও কঠিন ভালো রাখা! এমন সহজ করে কজন তাঁর মনোভাব প্রকাশ করতে পারে? আগামী ২৫ নভেম্বর মান-অভিমান- প্রেম-দূরত্বর বুনন নিয়ে, মানুষ এক সুন্দর সফরের সাক্ষী যে হতে চলেছেন, তা আর বলার অবকাশ রাখে না।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured