২৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

ভাইরাল দুর্নিবার-মীনাক্ষীর বিয়ের ভিডিও! চর্চার মাঝেই বাস্তব চিনিয়ে দিলেন নেটিজেনরা

বছর ঘুরতে না ঘুরতেই রূপকথা পরিবর্তিত হল 'ট্রাজেডি'তে, দুর্নিবার-মীনাক্ষীর বিচ্ছেদ নিয়ে সরগরম নেট দুনিয়া
Durnibar meenakshi wed Bengali News
facebook.com/durnibarsahamusic
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ জুলাই ২০২২
শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১২:৩৭

সাল ২০১৫, বিজয়ী না হলেও সারেগামাপার (Sa Re Ga Ma Pa) মঞ্চ থেকে তাঁর গান হৃদয় ছুঁয়েছিল আপামর বাঙালির। দুর্নিবার সাহা (Durnibar Saha), সুদর্শন এবং সুকণ্ঠী এই গায়কের প্রতি মুগ্ধ হয়নি এমন বাঙালি তনয়ার সংখ্যা নগন্য। সেরকমই তাঁর গান শুনে সারেগামার মঞ্চেই মুগ্ধ হয়ে পড়েন শ্রোতা হিসেবে আসা মীনাক্ষী মুখার্জী (Meenakshi Mukherjee)। দীর্ঘদিন প্রণয়ের পর, ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুর্নিবার-মীনাক্ষী। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের জীবনে নেমে আসে দুর্যোগ। ফাটল ধরে সম্পর্কে। তাঁদের বিবাহের ভিডিয়োয় মীনাক্ষীকে বলতে শোনা যায়, তাঁদের সম্পর্ক ছিল রূপকথার মত। কিন্তু রূপকথা তো রূপকথাই হয়, অসম্পূর্ণতা বা অবাস্তবতাই হয় তাঁর ভিত। সেই গল্প বাস্তবের মাটিতে আর পূর্ণতা পাবে কি করে? মীনাক্ষীর এই বয়ান নিয়ে তৈরি হয়েছে নেটমহলে সমালোচনার আবহ।

গত মাস ধরেই দুর্নিবার মীনাক্ষীর বিচ্ছেদ শিরোনামে। প্রথম দিকে জানা না গেলেও, এখন জানা যাচ্ছে টলিউড সম্রাট প্রসেনজিৎ চ্যাটার্জীর (Prosenjit Chatterjee)ম্যানেজার, ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দুর্নিবার। যদিও বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দুর্নিবার জানিয়েছেন যে এই সম্পর্ক তাঁর এবং মীনাক্ষীর সম্পর্কের ফাটলের কারণ নয়।

দুর্নিবারের ফেসবুকে এখনও জ্বলজ্বল করছে, তাঁর এবং মীনাক্ষীর বিবাহের 'টিজার'। যেখানে মীনাক্ষীর বয়ানে সুস্পষ্ট, তাঁদের সম্পর্কের পূর্ণতা পাওয়ার উচ্ছ্বাস। তিনি বলেছেন, তাঁদের সম্পর্কটা রূপকথার মত। ঠিক এই বয়ানকে কেন্দ্র করে সরব হয়েছেন নেটিজেনরা। কারুর মতে, 'বিয়েটা হয়তো রূপকথার মতোই হয়েছে কিন্তু রাজপুত্তুর টা ঠিক মতো পছন্দ করা হয়নি।' আবার কেউ বলেছেন, 'রূপকথা এবং বাস্তব জীবনের পার্থক্য এটাই!' আদালতে তাঁদের বিচ্ছেদের মামলা বিচারাধীন বলে জানা গেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster