১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

অনুপম রায়ের কণ্ঠে 'বোকা মন' এর গল্প খুঁজে পাবেন 'শ্রীমতী'রা

মুক্তি পেল অনুপম রায়ের কণ্ঠে 'শ্রীমতী' ছবির প্রথম গান
Anupam Roy single Bengali News
facebook.com/anupamroyofficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জুন ২০২২
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ২১:০০

'সবই ফেরে শুধু ফেরে না যে সময়..' সংসার বড়ই অদ্ভুত এক মায়ার গোলকধাঁধা! একবার ঢুকলে কোথায় যে মানুষ হারিয়ে যায়, সে খোঁজ নিজেও পায়না। আবার বেরোনোর পথও সহজ নয়। সংসারের মায়ায় জড়িয়ে, মানুষ কখনও বিচ্ছিন্ন হয়ে ওঠে আপন সত্তা থেকেই! যে সময় চলে যায়, সেই সময় ফিরে পাওয়া অসাধ্য! সেরকমই এক সংসারের গোলকধাঁধায় নিজেকে হারিয়ে, খুঁজে পাওয়ার গল্প বলবে 'শ্রীমতী'। ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee) । সম্প্রতি ছবিটির প্রথম গান 'বোকা বোকা এই মন' মুক্তি পেয়েছে অনুপম রায়ের (Anupam Roy) কণ্ঠে।

অনুপম রায়কে ম্যাজিশিয়ানের চেয়ে কিছু বেশি বললে খুব ভুল হবেনা। তাঁর কণ্ঠে যেকোনো গানই বড্ড ব্যক্তিগত হয়ে ওঠে। ঘরোয়া ছোঁয়া, সারল্য, হৃদয়স্পর্শী আবেগ যেন তাঁর গানকে স্বয়ংসম্পূর্ণ করে তোলে। 'শ্রীমতী' ছবিটি হল শ্রীমতী নামের এক গৃহিণী, যাঁর কাছে সংসারই আসল ধর্ম! চুটিয়ে সংসার করতে পারার মত এক এবং অদ্বিতীয় অনুভূতি থেকে তিনি কখনও বিরত থাকতে চান না। সংসারী পরিচয়ই, তাঁর একমাত্র অলঙ্কার তথা অহংকার। কিন্তু এই শ্রীমতী সংসারের পেষণে পড়ে, তাঁর অন্তরাত্মাকেই হারিয়ে ফেলে, যেই শ্রীমতী বাইরের পৃথিবীতে, মুক্ত বিহঙ্গের মত উড়ে যেতে চেয়েছিল। এই ইচ্ছেই আবার তাঁর সংসারী শ্রীমতীর জীবনে অন্তরায় হয়ে দাঁড়ায়। সংসারী শ্রীমতী এবং মুক্ত শ্রীমতীর মধ্যে তৈরি হয় ব্যবধান! তাহলে কি সংসারে মুক্তি নেই? নাকি মুক্ত হলে সংসারী হওয়া যায়না? সেই গল্পই বুনন করেছেন পরিচালক অর্জুন দত্ত।

'বোকা বোকা এই মন' গানটি লিখেছেন সৌম্য ঋত (Soumya Rit)। তাঁর এই গানটিতেই যেন সমাজের সকল শ্রীমতীদের অবস্থান সম্পর্কে ধারণা লাভ করা যায়। অনুপমের কণ্ঠ এই গানকে সম্পূর্ন মর্যাদা দিয়েছে। নারীর অবস্থান বুঝে তিনি পুরুষ হয়েও গানটিকে যথার্থ ভাবে রূপ প্রদান করেছেন একজন প্রকৃত শিল্পী হিসেবে। এই ছবিতে স্বস্তিকার স্বামীর ভূমিকায় সোহম চক্রবর্তীকে (Soham Chakraborty) অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তৃণা সাহা (Trina Saha), বরখা সেনগুপ্তের (Barkha Sengupta) মত অভিনেত্রীও আছেন এই ছবিতে। আগামী ৮ জুলাই মুক্তি পাবে প্রেক্ষাগৃহে 'শ্রীমতী'।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster