৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

পুলিশের 'শাস্তি'তে নাজেহাল কুণাল এবং বনি

একে অপরের কান ধরে ওঠবস, এতদিনে কি তবে নিজেদের দুষ্টুমির উচিত 'শিক্ষা' পেলো কুণাল এবং বনি?
Riaz anushka Bengali News
instagram.com/riaz_laskar
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ জুন ২০২২
শেষ আপডেট: ৮ জুন ২০২২ ১৬:৩৫

কুণাল সিংহরায় এবং বনি ভট্টাচার্য, একে অপরের সঙ্গে প্রথম থেকেই পাতিয়েছেন আদায়-কাঁচকলায় যাপন। যদিও এখন তাঁদের মানসিক দৌরাত্ম্যের প্রবণতা অনেক মৃদু। এতক্ষণে নিশ্চয়ই অনেকেই ঠাওর করে নিয়েছেন, কথা হচ্ছে স্টার জলসার (Star Jalsha) বিখ্যাত ধারাবাহিক (Serial) 'গাঁটছড়া' (Gaatchora) খ্যাত দুষ্টু-মিষ্টি যুগলকে নিয়ে। তাঁদের খুনসুটি, একে অপরকে সহ্য করতে না পারা, কথায় কথায় অপরজনকে নাস্তানাবুদ করার মিষ্টিমধুর দুষ্টুমিগুলিতে মজেননি, এমন মানুষ কম। তাঁরা হলেন গল্পের হবু দম্পতি, তাই যেকোন সম্পর্ক শুরুর সেই গতে বাঁধা থিওরী অনুযায়ী, তাঁদের মধ্যেও এই খুনসুটি দর্শকের ভারী পছন্দের। কিন্তু এবারে ঘটল অন্য বিপত্তি। সম্প্রতি দেখা গেল, পুলিশি হেফাজতে এই যুগলকে, একে অপরের কান ধরে, ক্ষমার ভঙ্গিতে ওঠবস করতে।

দর্শকের মনে প্রশ্ন জাগছে, কি কারণে হঠাৎ এমন 'শাস্তি' পাচ্ছেন তাঁদের প্রিয় যুগল? তাহলে কি এতদিন তাঁরা একে ওপরের সঙ্গে যা যা 'অন্যায়' করেছেন, তার ফল পাচ্ছেন? ব্যাপারটা খোলসা করে বলা যাক। সম্প্রতি ধারাবাহিকের পর্বে দেখানো হচ্ছে, ছবির নায়িকা খড়ি ওরফে সোলাঙ্কি রায় (Solanki Roy), চুরির মিথ্যা অভিযোগে গ্রেফতার হয়েছে। তাই এখন ধারাবাহিকের প্লট জুড়ে পুলিশি মহল! তারই সুযোগের সৎ ব্যবহার করেছেন,'রিল' (Reel) প্রেমী কুণাল ওরফে রিয়াজ লস্কর (Riaz Laskar) এবং বনি ওরফে অনুষ্কা গোস্বামী (Anushka Goswami)। তাঁরা দুজনেই সামাজিক মাধ্যমে (Social Media) রিল তৈরীর ব্যাপারে বেশ সক্রিয়। তাই জেলের পরিবেশেও তাঁরা উপযুক্ত অঙ্গ-ভঙ্গি করে, তাঁদের একটি মজার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

তাঁদের এই ভিডিওয় দেখা যাচ্ছে, কুণাল এবং বনি একে অপরের কান ধরে, অসহায় মুখ করে ওঠবস করছেন জেলের মধ্যে। তাঁদের অনুগামীরা এই দৃশ্যে যারপরনাই মজা পেয়েছেন। কেউ কেউ এই দৃশ্যের সঙ্গে স্কুলের কথা মনে করে স্মৃতি রোমন্থনেও অগ্রসর হয়েছেন। এই যুগলের বিভিন্ন সময়েই নানারকম মজার ভাবভঙ্গি করা ভিডিও সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করে। তাঁদের দুজনের অন স্ক্রিন সাপে-নেউলে জুটি দর্শকের এমনিতেই পছন্দের। তার সঙ্গে তাঁরা যখন এমন মজার ভিডিও তাঁদের সামাজিক মাধ্যমে প্রকাশ করেন, তখন তাঁদের অনুগামীরা সত্যিই তাদের এই যুগলবন্দী উপভোগ করে থাকেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster