১৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

Saathi: বছর কুড়ি আগে মুক্তি পেয়েছিল 'সাথী', স্মৃতি রোমন্থনে জিৎ এবং প্রিয়াঙ্কা উপেন্দ্র

নব্বই দশকের আবেগ ছিল জিতের প্রথম ছবি 'সাথী'
Jeet Single Bengali News
instagram.com/jeet30
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ১৫ জুন ২০২২
শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ৭:৪৬

কেটে গেছে কুড়িটা বছর। তখন ইন্টারনেট, ফোনের যুগ না হলেও, নব্বই দশকের প্রত্যেক যুবক যুবতীর মন জুড়ে ছিল 'সাথী' (Saathi) ছবির সেই যৌবনের অ্যাড্রিনালিন ক্ষরণকে উথাল পাথাল করে দেওয়া গান! 'ও বন্ধু তুমি শুনতে কি পাও..' হয়ে উঠেছিল নব্বইয়ের প্রেমিক হৃদয়ের কাতর আকুতি। আজ সেই ছবিরই কুড়ি বছর সম্পূর্ন হল। আবেগতাড়িত হয়ে পড়লেন ছবির মুখ্য অভিনেতা জিৎ (Jeet), এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা উপেন্দ্র (Priyanka Upendra)।

জিতের বাংলা ছবিতে অভিষেক ঘটায় 'সাথী'। চোখে সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে বিজয়ের জীবন সংগ্রাম, তখন সেই দশকের প্রত্যেকের ব্যক্তিগত হয়ে ওঠে। প্রথম ছবিতেই জিত হয়ে ওঠেন ঘরের ছেলে। ছবিতে তাঁর গানের অন্ধ ভক্ত হয়ে ওঠেন সোনালী (প্রিয়াঙ্কা)। কিন্তু প্রিয় সঙ্গীত শিল্পীকে তাঁর দর্শন হয়না। যখন হয়, তখনই দুজনের জীবনের স্রোতে ভাটা নেমে আসে। দুর্ঘটনাবশত বিজয় অনিচ্ছাকৃভাবে সোনালীকে আঘাত করে, যার ফলে সোনালী অন্ধ হয়ে যায়। বিজয় কেবল তাঁর চোখে হয়ে ওঠে 'খুনি'। এরই মাঝে গল্পে আসে বিভিন্ন ক্লাইম্যাক্স। বিজয়ের মায়ের মৃত্যু, বিজয়ের নিবেদন কিডনি বিক্রি করে সোনালীর চোখের অপারেশনে টাকা জোগাড়, সোনালীর গায়িকা হয়ে ওঠা, এবং ভুল বিচারে বিজয়ের সশ্রম কারাদণ্ড লাভ। সোনালী জানতে পারেনি পুনরায় তাঁর চোখের আলো ফিরে পাওয়ার উৎস স্বয়ং বিজয়! ছবির শেষে তাঁদের মিলন হয়, 'ও বন্ধু..' গানটিকে কেন্দ্র করেই।

এই ছবিটি পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী। রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা, কাঞ্চন মল্লিকসহ অনেক নামী কলাকুশলীর উপস্থিতি ছিল ছবিতে। যদিও একটি তামিল ছবিকে পুনঃনির্মাণ করা হয়েছিল এইখানে। কিন্তু তখন সময় এত বহুমুখী ছিলনা। তাই এই ছবিকে কেন্দ্র করেই উপচে পড়ে আবেগের জোয়ার। যার রেশ এখনও উপভোগ করে যাচ্ছেন ছবির অভিনেতা অভিনেত্রীরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster