১৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

পুরাতন প্রেমের স্মৃতি রোমন্থনে অপরাজিতা-রঞ্জিত মল্লিক, সাক্ষী হলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

সদ্য মুক্তি পেয়েছে 'লাভ ম্যারেজ' ছবির গান, "আছো কেমন"

"আমাদের গেছে যে দিন. একেবারেই কি গেছে,. কিছুই কি নেই বাকি?" হয়ত পুরাতন প্রেমের ক্ষেত্রে প্রায়শই এমন প্রশ্ন নাড়া দিয়ে ওঠে যে কোনও প্রেমিক হৃদয়ের অন্তরে। সেই প্রেমের এক ব্যর্থ পরিসমাপ্তির ক্ষত যেন, অনেকদিন ধরে বয়ে নিয়ে যাওয়াই ভবিতব্য হয়ে ওঠে। ঠিক যেমন হয়েছে 'লাভ ম্যারেজ' (Love Marriage) ছবিটিতে রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) এবং অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) অভিনীত চরিত্র দুটির ক্ষেত্রে। কোনও এককালে প্রণয়ের সম্পর্ক থাকলেও, বিচ্ছেদই হয়ে ওঠে তাঁদের পরিণতি। পরবর্তীতে তাঁদের সন্তানদের মধ্যেই ঘটনাক্রমে তৈরী হয় প্রেমের সম্পর্ক। কিন্তু তথাকথিত পাত্র পাত্রীর বাবা মা হয়েও কি, নিজেদের ক্ষেত্রে নির্লিপ্ত থাকবেন তাঁরা? নাকি জড়িয়ে যাবেন পুরাতন স্মৃতির জালে? কখনও কি সাহস করে তাঁরা একে অপরকে বলে উঠবেন 'আছো কেমন'?(Acho kemon) এমনই এক প্রেক্ষাপট ফুটে উঠেছে প্রেনেন্দু বিকাশ চাকীর ছবি (Premendu Bikash Chaki) 'লাভ ম্যারেজ' এ।

ছবিটিতে মুখ্য চরিত্রে রয়েছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। যদিও তাঁদের মধ্যকার পরিস্থিতির নিয়ন্ত্রক তাঁদের বাবা মা। অঙ্কুশের বাবার চরিত্রে রয়েছেন রঞ্জিত মল্লিক এবং ঐন্দ্রিলার মায়ের চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য। ছবির ট্রেলারে গল্পের আভাস প্রকাশ পেয়েছিল। অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অভিনীত চরিত্রের মধ্যে সব ঠিক থাকলেও, জটিলতা সৃষ্টি হয় তাঁদের বাবা এবং মায়ের পরিচয় পর্বে। তাঁরা শুধুই দু পক্ষের অভিভাবক নন, তাঁরা পূর্বের পরিচিত। বলা বাহুল্য, তাঁদের মাঝে ছিল প্রেমের সম্পর্ক। মাঝে কেটে গেছে দীর্ঘ সময়। কিন্তু পূর্বের সকল অভিমান ভুলে, এক মিষ্টি মধুর সম্পর্কই গড়ে উঠেছে বর্তমানে তাঁদের।

কলকাতার অলি গলিতে একে অপরের হাত ধরে হাঁটা থেকে, একসঙ্গে পূর্বের স্মৃতি রোমন্থন করার মত নানা আবেগী দৃশ্যে ভরাট হয়ে উঠেছে 'আছো কেমন' গানটি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর দরদী কণ্ঠে গানটি আরও প্রানবন্ত হয়ে উঠেছে। আগামী ১৪ এপ্রিল সুরিন্দর ফিল্মসের (Surinder Films) প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'লাভ ম্যারেজ'।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster