১০ নভেম্বর, ২০২৬
বিনোদন

দীর্ঘ দুই দশক পর আবার ভেনিস চলচ্চিত্রে দেখানো হলো শ্রীলেখা মিত্র অভিনীত বাংলা ছবি

আপ্লুত অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং পরিচালক আদিত্য বিক্রম
sreelekha mitra Bengali News
-facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২১ ২৩:০০

বাংলার জন্য আরও একটি গর্বের দিন। এবারে শ্রীলেখা মিত্র অভিনীত আদিত্য বিক্রম সেনগুপ্তের সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা স্থান করে নিল ৭৮ তম ভেনিস চলচ্চিত্র উৎসবে। এই সিনেমাটির স্ক্রিনিং করানো হয়েছিল অরিজন্তী সেকশনে যেখানে বিশ্বের সমস্ত নতুন ধরনের সিনেমার প্রিমিয়ার হয়েছিল। সেই ২০০০ সালে বুদ্ধদেব দাশগুপ্তের উত্তরা ছবির জন্য শেষ এই পর্যায় থেকে পুরস্কার তুলে নিয়েছিল বাংলা সিনেমা। তারপরে কিন্তু কুড়ি বছর কেটে গিয়েছে। কিন্তু, বাংলা সিনেমার ক্ষেত্রে কোনো সাফল্য আসেনি। এত বছর পরে বিশ্বের সিনেমার অন্যতম বড় বিভাগে জায়গা করে নিতে পেরে রীতিমতো খুশি হয়েছেন আদিত্য বিক্রম।বাঙ্গালীদের জন্য যে এই বিষয়টি অত্যন্ত গর্বের, সেটা আর হয়তো বলার অপেক্ষা রাখে না।

এই সিনেমাতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, ব্রাত্য বসু, অরিন্দম ঘোষ এবং আরো অন্যান্যরা। স্পেশল স্ক্রীনিং এর আগে এইসবই কলাকুশলীরা রেড কার্পেটে হেঁটে গোটা বিশ্বের সিনেমার প্রতিযোগিতায় বাংলার জন্য একটি মাইলফলক স্থাপন করলেন। যদিও এর আগেও বিক্রমের একটি ছবি এই ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছিল। সেটি ছিল ২০১৪ সালে রিলিজ হওয়া আসা যাওয়ার মাঝে।

ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠান থেকেই শ্রীলেখা মিত্র নিজের আনন্দের কথা জানালেন। তিনি বললেন, " এরকম একটি ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসবে বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত খুশি। এটা আমার জীবনের সবথেকে বড় এবং সব থেকে গর্বের মুহূর্ত। দর্শকদের এই ছবি অত্যন্ত ভালো লেগেছে, জেনে আমি অত্যন্ত আপ্লুত। অনেকেই আমার কাছ থেকে আমার অটোগ্রাফ চাইতে এসেছিলেন। তবে এই চলচ্চিত্র উৎসবে আমি আদিত্য কে খুব মিস করছি। "

এই ছবিতে কাজ করার বিষয়ে শ্রীলেখা মিত্র বললেন, ' এই সিনেমার পরিচালক আদিত্য বিক্রম আমার থেকে আমার সেরাটা বের করে আনতে পেরেছেন। আমিও মনে করি, আমি অভিনয় যতটা জানি ততটা দিয়েই আমি এই ছবিতে অভিনয় করেছি। আমি এই সিনেমাটা করতে পেরে অত্যন্ত খুশি হয়েছি।'

পরিচালক আদিত্য বিক্রম যদিও করোনাভাইরাস এর প্রটোকল এর কারণে এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারেননি। কিন্তু তিনিও এই ছবির নির্বাচিত হওয়ার ব্যাপারে অত্যন্ত আপ্লুত। তিনি বলেছেন, ' এরকম একটি প্রতিযোগিতায় একটি বাংলা সিনেমার নির্বাচিত হওয়া বাংলার পক্ষে অত্যন্ত গর্বের। বুদ্ধদেব দাশগুপ্তের উত্তরা ছবিটি এই প্রতিযোগিতায় স্থান পাওয়া শেষ বাংলা সিনেমা ছিল। প্রায় দুই দশক পরে এই বিভাগে কোন বাংলা সিনেমা অংশগ্রহণ করতে পারছে। পাশাপাশি, এই বছর বাংলার কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের মৃত্যুর শতবার্ষিকী। এই বছর ভেনিস চলচ্চিত্র উৎসবের মতো একটি জায়গায় বাংলা সিনেমার নির্বাচিত হওয়া আমাকে অত্যন্ত গর্বিত করেছে।'

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster