৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

ফের চমক 'মিঠাই' ভক্তদের! রাজ চক্রবর্তীর সঙ্গে ছবি দিয়ে কীসের ইঙ্গিত দিলেন সৌমিতৃষা?

'মিঠাই' ধারাবাহিক শেষের পর একের পর এক চমক দিয়ে চলেছেন সৌমিতৃষা

প্রায় আড়াই বছর ধরে বাঙালি দর্শকের মনে রাজ করার পর, ইতি টেনেছে 'মিঠাই' (Mithai) ধারাবাহিক। সেই রেশ কাটতে না কাটতেই দর্শকদের নানাভাবে চমক দিচ্ছে সকলের প্রিয় 'মিঠাই' রানী, অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। সম্প্রতি সামাজিক মাধ্যমে (Social Media) পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakrabarty) সঙ্গে তিনি কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন। আর সেই ছবি দেখেই নতুন আশায় বুক বেঁধেছেন তাঁর অনুগামীরা।

সামাজিক মাধ্যমে রাজ চক্রবর্তীর সঙ্গে ছবি পোস্ট করে সৌমিতৃষা লিখেছেন, "নিজেকে এমন মানুষদের সংস্পর্শে রাখো, যাঁদের প্রদেয় জ্ঞান নিয়ে জীবনের পথে এগোনো যায় এবং নিজেকে নতুন করে গড়ে তোলা যায়।" রাজ চক্রবর্তীর সঙ্গে এই মিষ্টি মুহূর্তের সাক্ষী হয়ে অনুগামীদের প্রশ্নের বাঁধ ভেঙেছে। সকলেই উদগ্রীব হয়ে আছেন নতুন কিছুর আশায়। সকলের মনেই একটি প্রশ্ন, তাহলে কি রাজের পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন মিঠাই? কেউ জানিয়েছেন, রাজ চক্রবর্তীর নতুন ছবিতে যেন আদরের মিঠাই-রানীই নায়িকা হন, এবং নায়ক হন যেন আদৃত। কেউ বা বলেছেন, 'মিঠাই' ধারাবাহিক শেষের দুঃখ স্থায়ী হচ্ছে না, তার কারণ সৌমিতৃষার দেওয়া পরপর চমকে যারপরনাই আনন্দিত হচ্ছেন তাঁর অনুগামীরা।

প্রসঙ্গত সৌমিতৃষা দেবের (Dev Adhikari) সঙ্গে "প্রধান" (Pradhan) ছবিতে জুটি বাঁধতে চলেছেন শীঘ্রই। সেই খবরেই এতদিন মেতে ছিলেন তাঁর ভক্তমহল। কিন্তু রাজের সঙ্গে ছবি দিতেই আবার নতুন জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি "ঘরের বায়োস্কোপ" নামের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, সৌমিতৃষা 'মিঠাই' ধারাবাহিকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster