১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

বিবাহ পরবর্তী অনিচ্ছাপূর্বক সঙ্গম নিয়ে প্রশ্ন তুললেন 'সম্পূর্ণা' সোহিনী সরকার

বৈবাহিক নিপীড়ন নিয়ে তৈরি হয়েছে হইচইয়ের নতুন সিরিজ 'সম্পূর্ণা'
Sohini 1 Bengali News
instagram.com/sohinisarkar01

এক বিয়ের সাজে সজ্জিত তরুণী, চারদিক জুড়ে চলছে তাঁরই বিয়ের আয়োজন। তাঁর শরীরে এক একটি অলঙ্কারের সঙ্গে, সংযোজিত হচ্ছে এক একটি কালসিটের দাগ। আস্তে আস্তে সেই কালসিটেগুলি যত গাঢ় হচ্ছে, অলঙ্কারের বহর তাকে তত ঢেকে দিচ্ছে। তরুণীর চোখে মুখে আতঙ্ক, এক নিঃশব্দ আর্তনাদ। নতুন জীবনে প্রবেশ করতে না করতেই এক অজানা অন্ধকারে তলিয়ে যাওয়া! এই পেষণ থেকে মুক্তির জন্য বিস্ফোরিত হয়ে যাচ্ছে তাঁর নেত্রযুগল। তবুও সেই তরুণী মেনে নিচ্ছে সবটা। কেন মেনে নিচ্ছে? নাহ্, এ প্রশ্নই জিজ্ঞেস করা 'পাপ'। আদতে এটি হল হইচই (Hoichoi) ওয়েব প্ল্যাটফর্মের সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ, 'সম্পূর্ণা'র (Sampurna) টিজারের অংশ। সোহিনী সরকার এবং রাজনন্দিনী পাল অভিনীত এই সিরিজটি, গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে হইচইয়ে।

রুপোলি পর্দার অংশ হলেও, প্রেক্ষাপটটি আমাদের অতি চেনা। একজন নারী, তথা বিবাহিতা নারীর প্রতি পরিচিত সামাজিক শোষণই, এই সিরিজের পটভূমি। বিবাহিত তরুণীর চরিত্রে রয়েছেন অভিনেত্রী ইন্দ্রানী দত্তের (Indrani Dutta) কন্যা, রাজনন্দিনী পাল (Rajnandini Paul)। সঙ্গে বিশেষ ভূমিকায় অভিনয় করছেন সোহিনী সরকার (Sohini Sarkar)। তিনিই হলেন ছবিতে 'সম্পূর্ণা'। সিরিজের নামটিও অর্থবহ। একজন স্বয়ংসম্পূর্ণ নারীই হলেন, 'সম্পূর্ণা'! কিন্তু তাঁর 'সম্পূর্ণা' হয়ে ওঠার পথ মোটেই সুগম নয়। সামাজিক লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, শোষণ সবকিছুই এই পথের দৈর্ঘ্য বাড়িয়ে চলে। মুখ বুজে সহ্য করে যান নারীরা। বিশেষত বিয়ের পর এই পথের অমসৃণতার তীব্রতা বৃদ্ধি পায়। বিবাহ পরবর্তী জীবনের প্রত্যেক মানুষ ভাবেন, নারী যেন সংসারের পুতুল! তাঁকে এই নিষ্ঠুর যাঁতাকলে পিষে নিঃশেষ করে দেওয়ার অধিকার যেন তাঁদের আছে। বিয়ে যেন, পুরুষের এই স্বৈরাচারের 'সবুজ সংকেত'!

কিন্তু আর কতদিন! কতদিন নারীরা বিবাহ নামক পেষণে পিষে যেতে থাকবে? এর কি মুক্তি নেই? সেই খোঁজই দেবে 'সম্পূর্ণা' ওয়েব সিরিজটি। সায়ন্তন ঘোষালের (Sayantan Ghoshal) এই সিরিজ, সমাজের এক গুরুতর 'ইস্যু'কে প্রতিষ্ঠা করছে। মা বাবার দায়িত্ব, সব কিছুর আগে সন্তানকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার। কিন্তু মা বাবা সেদিকে লক্ষ্য না দিয়ে ভবিষ্যত তৈরির ইঁদুর দৌড়ে সন্তানকে সামিল করেন। ভালো পড়াশুনা, ভালো চাকরি, ঘরবাড়ি করে সমাজে প্রতিষ্ঠিত হলেও বেশিরভাগই যে মানুষ হিসেবে অসম্পূর্ণ থেকে যান, সেই ধারণাই পোষণ হয়েছে 'সম্পূর্ণা' সিরিজে। এই ছবিতে অভিনয় করেছেন প্রান্তিক ব্যানার্জী (Prantik Banerjee), নবাগত অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal), লাবনী সরকারের (Laboni Sarkar) মত নামী ব্যক্তিত্ব। অনুভবকে দেখতে পাওয়া যাবে রাজনন্দিনীর স্বামীর ভূমিকায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster