১৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

Ritabhari Chakraborty: নিজের রূপকথা নিজেই তৈরি করতে চান 'বার্থডে গার্ল' ঋতাভরী

জন্মদিনে রাজকন্যার বেশে ধরা দিলেন 'ললিতা' ঋতাভরী চক্রবর্তী
Ritabhari new 26 Bengali News
instagram.com/ritabhari_chakraborty
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জুন ২০২২
শেষ আপডেট: ২৮ জুন ২০২২ ১১:৩৩

তাঁর ছোট পর্দায় হাতে খড়ি হয় কিশোরী বয়সে, 'ওগো বধূ সুন্দরী' (Ogo Bodhu Sundori) ধারাবাহিকে। ধারাবাহিকটির নাম, আর তিনি যেন তখনই এক অবিচ্ছেদ্য বন্ধনে সখ্য পাতান। একে অপরের পরিপূরক। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) কেবল বাহ্যিক সৌন্দর্য্যতেই মেতে নেই তাঁর অনুগামীরা, প্রাণোচ্ছলময় ঋতাভরীর আন্তরিক সৌন্দর্য্যের জন্য তিনি সকলের কাছে বেশি প্রিয় হয়ে উঠেছেন। গত ২৬ জুন ছিল তাঁর জন্মদিন। আর বরাবরের মত তাঁর জন্মদিনে সঙ্গী হলেন তাঁর জীবনের ছোট্ট বন্ধুরা।

ঋতাভরী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি স্কুলের দায়িত্ব ভার নিজের কাঁধে নিয়েছেন। জন্মদিনে তাঁদের সঙ্গে সময় কাটিয়ে 'ভগবানের আশীর্বাদ' হিসেবে গ্রহণ করলেন মুহূর্তগুলিকে। তাঁর জন্মদিন পালন দেখে যারপরনাই উচ্ছসিত হয়েছে নেট দুনিয়া।

বাচ্চাদের সঙ্গে জন্মদিন পালন ছাড়াও, শুভাকাঙ্খীদের বানানো কেক নিয়ে উচ্ছসিত ঋতাভরী, জন্মদিনের মুহূর্তের সাক্ষী করেছেন তাঁর অনুগামীদের। ছবিতে ঋতাভরী রয়েছেন 'ডিসনি প্রিন্সেস' এর বেশে। হলুদ গাউনে তিনি সত্যিই রাজকন্যা। তবে ছবির সঙ্গে তাঁর বার্তা মন ছুঁয়ে গেছে প্রত্যেক নেট নাগরিকের। ঋতাভরী বরাবরই প্রচলিত স্রোতের বিমুখ। অর্থাৎ তিনি প্রচলিত পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে হোক, বা চলে আসা তথাকথিত 'কল্যাণকর' সামাজিক ধ্যান ধারণার বিপরীতে অবস্থান করতে পছন্দ করেন। এবারেও তার বিকল্প হল না। তাঁর বার্তায় তিনি জানান, তিনি নিজেই নিজের রক্ষা করার মত শক্তিশালী, কোনও পুরুষকে তাঁর রক্ষাকবচ হতে লাগবেনা। সমাজে বহমান রূপকথার মত, রাজকন্যার উদ্ধারকারী হিসেবে যেভাবে রাজপুত্রদের প্রতিষ্ঠা করা হয়, সেই মনোভাব ঋতাভরী বর্জন করেছেন। তাঁর মধ্যে, নিজের রূপকথা নিজের লেখবার মত দৃঢ় চেতনা প্রকাশ পেয়েছে।

ঋতাভরী যেমন তাঁর চরিত্র নির্বাচনে সমাজের শতাব্দী প্রাচীন ধ্যান ধারণাকে খন্ডন করে, আধুনিক মনস্কতার পরিচয় দেন, তেমনই ব্যক্তিগত জীবনেও তা কাজে করে দেখিয়ে দেন। সেইজন্য ব্যাক্তিগত দিক থেকে ঋতাভরী হয়ে ওঠেন অনন্যা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster