১৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

পার্কে গিয়ে হতভম্ব ঋতাভরী, গরিলার মুখের ঢেঁকি দেখে মশকরায় মাতলেন নায়িকা

ফুরফুরে মেজাজে ঋতাভরী চক্রবর্তী, পার্কের আজব কান্ডকারখানার সাক্ষী করলেন নেটিজেনদের
Ritabhari new 26 Bengali News
instagram.com/ritabhari_chakraborty
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জুলাই ২০২২
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ২০:৩০

কখনও 'ফ্লোরাল বিউটি' (Floral Beauty) হয়ে, কখনও বা 'লক্ষ্মীরুপেন' হয়ে, প্রাচ্য হোক বা পাশ্চাত্য, ট্র্যাডিশনাল (Traditional) হোক কি এথনিক (Ethnic), সবেতেই সামাজিক মাধ্যমকে সরগরম করে রাখেন টলিউড অভিনেত্রী (Tollywood Actress) ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। এবার তিনি ধরা দিলেন এক অতি ফুরফুরে মেজাজে। বাচ্চাদের পার্কে গিয়ে, একটি গরিলার মুখের 'সিশো' (Seesaw) অর্থাৎ ঢেঁকি দেখে, অভিনেত্রী রসিকতা করতে ছাড়লেন না। তাঁর রসিকতায় অনুগামীরা যেমন মজাও পেলেন, কেউ কেউ আবার নিজেদেরও মত বিভিন্ন মজার মজার মন্তব্য করে বসলেন।

সামাজিক মাধ্যমে (Social Media) পোস্ট করা তাঁর ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঋতাভরী যেন খানিক গম্ভীর। বারবার তাঁর অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছে একরাশ বিস্ময়। তাঁর পারিপার্শ্বিকতা দেখেই বোঝা যাচ্ছে নায়িকা এখন ছুটির মেজাজে। এক শিশু উদ্যানে তিনি উপস্থিত হয়েছেন। সেখানেই তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় এক গরিলামুখো ঢেঁকির। তিনি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করছেন, কার মাথা থেকে এমন বুদ্ধি বেরিয়েছে যে এরকম ভয়াবহ এক ঢেঁকি তৈরির কথা তাঁরা ভেবেছেন? ঋতাভরীর মশকরা আরও জমে উঠেছে যখন তিনি বলেছেন, 'এটা কার মনে হয়েছিল যে, বাচ্চারা ফিল করবে যে তারা গরিলার বমি হয়ে বেরোচ্ছে?'

ঋতাভরীর এমন 'বিস্ময়'তে তাল মিলিয়েছেন অনুগামীরাও। নায়িকা তাঁদের মন্তব্যও বেশ মজার সঙ্গেই উপভোগ করেছেন। গরিলার হাঁ মুখের সঙ্গে তুলনা করে একজন বলেছেন, 'যে বানিয়েছে সে ভেবেছিল এমন একটা স্থাপত্য বানাব যে সবাই হাঁ হয়ে দেখবে।' যদিও একটি ভুল করে ফেলেছেন অভিনেত্রী নিজেও। উত্তেজনার বশে তিনি 'স্লিপ অ্যান্ড স্লাইড' (Slip and Slide) কে বারবার 'সিশো' (Seesaw)বলে ফেলেছেন। কিছুজন সেই ভুল ধরিয়ে দিলেও, বাকিদের ক্ষেত্রে কোনও অসুবিধাই হয়নি, কারণ প্রিয় অভিনেত্রীর এমন রসিকতাকেই সব কিছুর আগে প্রাধান্য দিয়েছেন তাঁর সেইসকল অনুগামীরা।

Ritabhari Chakraborty white Bengali News
instagram.com/ritabhari_chakraborty

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster