১৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

শিশুরাই তাঁকে মনে করায় জীবনের ধর্ম, তাঁদের ঘিরেই এগিয়ে যেতে চান ঋতাভরী

'বিশেষ' চাহিদাসম্পন্ন শিশু হয়েও তাঁরা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর পথ প্রদর্শক
Ritabhari ideal school Bengali News
instagram.com/ritabhari_chakraborty
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জুলাই ২০২২
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২২ ১৪:১৩

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), তাঁর নাম শুনলেই মনে এক অন্যরকম শ্রদ্ধা জাগে। এগিয়ে যাওয়ার উৎসাহে সচল হয়ে ওঠে জীবনে চলার তাগিদ। তিনি শুধু একজন সফল অভিনেত্রী নন, তিনি একজন 'সফল' মানুষ! মাত্র আঠারো বছর বয়সে পর্দায় তাঁর যাত্রা শুরু হয়। নানান প্রতিকূলতাকে জয় করে, আজ তিনি টলিউডের রাজকন্যা। মনের দিক দিয়েও বারবার তাঁর উদারতার ছোঁয়ায় উদ্বুদ্ধ হন অনুগামীরা। সল্টলেকে এক স্কুলের দায়িত্বভার নিয়েছেন ঋতাভরী। কিন্তু এই স্কুল, অন্যান্য স্কুলের মত নয়। এই স্কুল হল সমাজের বিভিন্ন স্তরের, 'বিশেষ চাহিদাসম্পন্ন' শিশুদের মেধাভূমি। আর সেই সকল শিশুরাই হয়ে উঠেছেন, ঋতাভরীর জীবনের প্রধান অঙ্গ।

এই বিদ্যালয়ের শিশুরা মূলত মুক এবং বধির। সমাজ যাঁদের চালনা করতো প্রান্তিক ভাবে। কিন্তু হাল ধরেন 'ওগো বধূ সুন্দরী' ঋতাভরী। তাঁর তত্ত্বাবধানে এই স্কুলে শিক্ষা, সুসংস্কার এবং অফুরান স্নেহে ভরে উঠছে এই শিশুগুলির জীবন। শত ব্যস্ত হয়েও, পুজো হোক বা বড়দিন, ছোট থেকে বড় যেকোনো অনুষ্ঠান, এমনকি স্বয়ং ঋতাভরীর জন্মদিনেও তিনি তাঁর ছোট্ট বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বাদ রাখেন না। তাঁদের সঙ্গে সময় কাটানোর জন্য অবশ্য অভিনেত্রীকে আলাদা করে সময় বাড়ও করতে হয় না, কারণ তাঁরাই যে নায়িকার জীবনের রসদ।

অভিনেত্রীও প্রতিনিয়ত শিশুগুলির থেকে জীবনের সঙ্গা আহরণ করেন। এই 'নির্বাক' শিশুগুলিই তাঁকে শেখায়, আমাদের বাহ্যিক অবরণই আমাদের পরিচয় নয়। আমাদের অন্তর আমাদের পরিচয়। আমাদের পোশাক আশাক, আমাদের শরীরটুকু আমাদের 'আসল আমি' কে বহন করে না। আমরা অপর মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছি, পৃথিবীর কাছে সৎ ভাবে কতটা নিবেদিত থাকছি , সেটুকুই আমাদের পরিচয়।

বিভিন্ন সময় ঋতাভরীর জীবনে ঘাত প্রতিঘাত এসছে। মানসিক, শারীরিক দুই ভাবেই। তখন তিনি তাঁর এই শিশুদের মুখের দিকে তাকিয়েই উঠে দাঁড়িয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে প্রায়শই প্রকাশ করে থাকেন শিশুদের সঙ্গে সময় যাপনের মুহুর্ত। আর সঙ্গে যোগ করেন, তিনি কতটা কৃতজ্ঞ জীবনের কাছে, এমন সঙ্গ পেয়ে। অভিনেত্রীর সঙ্গে তাঁর অনুগামীরাও উপভোগ করেন এই মুহুর্তগুলিকে। ঋতাভরী এবং তাঁর শিশুদের জন্য ভরিয়ে দেন শুভ কামনার বার্তায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster